Don't Miss
Home / জাতীয় / দেশের নিরাপত্তা ঝুঁকি তৈরি করেছে রোহিঙ্গারাঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা

দেশের নিরাপত্তা ঝুঁকি তৈরি করেছে রোহিঙ্গারাঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা

এমএনএ জাতীয় ডেস্কঃ রোহিঙ্গাদের দ্রুত মিয়ানমারে ফেরত না পাঠাতে পারলে বাংলাদেশ অনিরাপদ হয়ে উঠবে বলে মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মিয়ানমারে নির্যাতনের শিকার হয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গারা অর্থনৈতিক, সামাজিক, নিরাপত্তাসহ সব ধরনের ঝুঁকি তৈরি করেছে।

সোমবার (১২ সেপ্টেম্বর) সকাল ১০টায় রাজধানীর রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে ৪৬তম ইন্দো প্যাসিফিক আর্মিস ম্যানেজমেন্ট (আইপিএএমএস) সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, শান্তিরক্ষা আমাদের সাংবিধানিক অঙ্গীকার। তাই আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। মিয়ানমারকে অনুরোধ করছি তাদের নিজ দেশে ফিরিয়ে নিতে।

প্রধানমন্ত্রী বলেন, সবার সঙ্গে বন্ধুত্ব, কারো সঙ্গে বৈরিতা নয়, বাংলাদেশ এই নীতিতে বিশ্বাস করে। বর্তমান বিশ্বে শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত চ্যালেঞ্জিং ইস্যু। বাংলাদেশ বৈশ্বিক ও আঞ্চলিক প্রেক্ষাপটে সবার সঙ্গে সুসম্পর্ক বজায় রেখেই কাজ করতে চায় বলে জানান তিনি।

শেখ হাসিনা বলেন, সারা বিশ্বের কাছে বাংলাদেশ এক উন্নয়ন বিস্ময়। দারিদ্র কমানোসহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ সফলতা দেখিয়েছে, এ সবই সম্ভব হয়েছে শান্তি ও মানুষের সক্ষমতার প্রতি গুরুত্ব দেওয়ার কারণে।

x

Check Also

জুনে সারা দেশে ৪৭২ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৩৮, মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণহানি সর্বোচ্চ

এমএনএ প্রতিবেদক গত জুন মাসে সারা দেশে ৪৭২টি সড়ক দুর্ঘটনায় ৪৩৮ জন নিহত এবং ৫৬১ ...