Don't Miss
Home / জাতীয় / ধর্ম ব্যবহার করে রাজনীতি করতে দেয়া হবে না: প্রধানমন্ত্রী শেখ হাসিনা
ধর্ম

ধর্ম ব্যবহার করে রাজনীতি করতে দেয়া হবে না: প্রধানমন্ত্রী শেখ হাসিনা

এমএনএ জাতীয় ডেস্কঃ ধর্মকে ব্যবহার করে কোনো রাজনীতি করতে দেয়া হবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, এ দেশে স্বাধীনভাবে সব ধর্মের মানুষ নিজ নিজ ধর্ম পালন করবে।

রোববার (২৪ ডিসেম্বর) দুপুরে গণভবনে বড়দিন উপলক্ষে খ্রিস্টান ধর্মাবলম্বী প্রতিনিধিদলের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে এ মন্তব্য করেন।

আওয়ামী লীগ সভাপতি বলেন, মানুষ পুড়িয়ে নির্বাচন বানচালের চেষ্টা মেনে নেয়া হবে না। কিছু মানুষ রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মারছে। তাদের মানুষ পুড়িয়ে হত্যা করা বাংলার মাটিতে চলবে না।

দেশের উন্নয়নে আওয়ামী লীগের অবদানের কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন, আমরা দেশের সার্বিক উন্নয়নে কাজ করে যাচ্ছি। ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়েছি। সারাদেশে ভূমিহীন-গৃহহীনদের ঘর করে দিচ্ছি। বাংলাদেশে একটি মানুষও ভূমিহীন-গৃহহীন থাকবে না।

শেখ হাসিনা আরও বলেন, সবার সমান অধিকার যেন নিশ্চিত হয়- এমন একটা সমাজব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে আওয়ামী লীগ। আওয়ামী লীগ মানবতার কথা বলে।

আওয়ামী লীগ কোনো ধর্মীয় সংঘাত চায় না মন্তব্য করে তিনি বলেন, দেশের মাটি সবার। এখানে যে যার ধর্ম পালন করবে। আর সব ধর্মের মূলকথা মানুষের কল্যাণ।

সরকারপ্রধান বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় এসে অসাম্প্রদায়িক দেশ গড়েছে। আর অসাম্প্রদায়িক দেশ হিসেবে বাংলাদেশ বিশ্বে অনন্য নজির গড়েছে।

x

Check Also

আমদানির কারণে আমনের দরপতনে বোরো নিয়েও শঙ্কা, ন্যায্যমূল্য না পাওয়ার আশঙ্কায় কৃষক

বিশেষ প্রতিনিধি বিদেশ থেকে চাল আমদানির কারণে দেশের বিভিন্ন অঞ্চলে মৌসুম শেষে আমন ধানের দামে ...