Don't Miss
Home / জাতীয় / নবনির্বাচিত রাষ্ট্রপতির সাথে কিশোর বাংলা’র সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ
নবনির্বাচিত

নবনির্বাচিত রাষ্ট্রপতির সাথে কিশোর বাংলা’র সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ

এমএনএ জাতীয় ডেস্কঃ আজ শনিবার (৪ মার্চ, ২০২৩ ইং) বেলা ২.৩০ ঘটিকায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নবনির্বাচিত মহামান্য রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনের সাথে সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করতে যান দ্যা ডেইলি অবজারভারের উদ্যোক্তা পরিচালক, কিশোর বাংলা’র সম্পাদক, মোহাম্মদী নিউজ এজেন্সী (এমএনএ)-র প্রধান সম্পাদক ও মোহাম্মদী গ্রুপ অব কোম্পানীজের চেয়ারম্যান মীর মোশাররেফ হোসেন।

এসময় আরও উপস্থিত ছিলেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দসৈনিক বীর মুক্তিযোদ্ধা সদ্য একুশে পদকপ্রাপ্ত মনোরঞ্জন ঘোষাল  ।

মীর মোশাররেফ হোসেন মহামান্য রাষ্ট্রপতির হাতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষ্যে প্রকাশিত শিশুকিশোর উপযোগী প্রথম স্মারকগ্রন্থ ইতিহাস-সম্বলিত ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শততম জন্ম স্মারকগ্রন্থ’ তুলে দেন।

মীর মোশাররেফ হোসেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষ্যে স্মারকগ্রন্থটি সম্পাদনা ও প্রকাশ করেন। সম্পূর্ণ রঙিন স্মারকগ্রন্থটিতে শিশুকিশোরদের উপযোগী বঙ্গবন্ধুকে নিয়ে বেশ কিছু লেখাসহ বিশিষ্ট রাজনীতিবিদ, চিন্তাবিদ ও কবি সাহিত্যিকদের লেখা রয়েছে।

x

Check Also

জুনে সারা দেশে ৪৭২ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৩৮, মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণহানি সর্বোচ্চ

এমএনএ প্রতিবেদক গত জুন মাসে সারা দেশে ৪৭২টি সড়ক দুর্ঘটনায় ৪৩৮ জন নিহত এবং ৫৬১ ...