Don't Miss
Home / অর্থনীতি / নবায়নযোগ্য উৎস থেকে বিদ্যুৎ উৎপাদন উত্তরোত্তর বৃদ্ধি পাবেঃ নসরুল হামিদ
নসরুল হামিদ

নবায়নযোগ্য উৎস থেকে বিদ্যুৎ উৎপাদন উত্তরোত্তর বৃদ্ধি পাবেঃ নসরুল হামিদ

এমএনএ অর্থনীতি ডেস্কঃ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, ‘নবায়নযোগ্য উৎস থেকে বিদ্যুৎ উৎপাদন উত্তরোত্তর বৃদ্ধি পাবে। বর্তমানে নবায়নযোগ্য উৎস হতে ৬৫০ দশমিক ১৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হলেও তা যথেষ্ট নয়। জল, সৌর ও বায়ু হতে বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে এবং বর্জ্য হতে বিদ্যুৎ উৎপাদনের প্রক্রিয়া চলমান।’

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে ৪২ দশমিক ৫ মেগাওয়াট ক্ষমতার বর্জ্য বিদ্যুৎকেন্দ্র স্থাপন প্রকল্প অনুমোদনের বিষয়ে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। প্রসঙ্গত, ঢাকা উত্তর সিটি করপোরেশনের বর্জ্য হতে চায়না মেশিনারি ইঞ্জিনিয়ারিং করপোরেশন (সিএমইসি) এই বিদ্যুৎকেন্দ্র স্থাপন করবে।

পরিবেশ দূষণ রোধে সিএমইসি নিজ খরচে এস ইয়ার্ড নির্মাণের জন্য অতিরিক্ত প্রায় ২০ একর জমি কেনা, প্রায় ১২ কিলোমিটার ১৩২ কেভি সঞ্চালন লাইন ও জিআইএস বে তৈরি করে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৪২ দশমিক ৫ মেগাওয়াট বর্জ বিদ্যুৎ প্রকল্প নির্মাণ করবে। ঢাকা উত্তর সিটি করপোরেশন স্পন্সর কোম্পানিকে বিদ্যুৎ কেন্দ্রের জন্য ৩০ একর জমি ও প্রতিদিন ৩ হাজার মেট্রিক টন বর্জ্য সরবরাহ করবে।

‘নো ইলেকট্রিসিটি নো পেমেন্ট’ ভিত্তিতে স্থাপন করা এই কেন্দ্রের প্রতি ইউনিট ১৮ দশমিক ২৯৫ টাকায় কেনা হবে। বর্তমানে বাংলাদেশে সৌর উৎস হতে ৪১৬ দশমিক ২২ মেগাওয়াট, বায়ু হতে ২ দশমিক ৯ মেগাওয়াট, জল বিদ্যুৎ হতে ২৩০ মেগাওয়াট, বায়ুগ্যাস হতে ০ দশমিক ৬৩ মেগাওয়াট, বায়ুম্যাস হতে ০ দশমিক ৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে।

x

Check Also

আগামী এক বছরকে ‘নজরুল বর্ষ’ ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী

ময়মনসিংহ প্রতিনিধি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম–এর ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে আগামী এক বছরকে ‘নজরুল বর্ষ’ ...