Don't Miss
Home / হোম স্লাইডার / নাইজারে এক অভিযানে ১২০ ‘জিহাদি’ নিহত

নাইজারে এক অভিযানে ১২০ ‘জিহাদি’ নিহত

এমএনএ ইন্টারন্যাশনাল ডেস্ক : নাইজেরিয়ান সেনাদের সঙ্গে যৌথ অভিযান চালিয়ে দক্ষিণ-পশ্চিম নাইজারে ১২০ জনকে হত্যা করেছে ফ্রান্স। নাইজারের প্রতিরক্ষা মন্ত্রণালয় নিহতদের ‘সন্ত্রাসী’ বললেও ফ্রান্স ‘জিহাদি’ বলে অভিহিত করেছে।

আফ্রিকার পশ্চিমাঞ্চলে অবস্থিত সম্পূর্ণ স্থলবেষ্টিত রাষ্ট্র নাইজারের প্রতিরক্ষা মন্ত্রণালয় শুক্রবার জানিয়েছে, মালি এবং বুরকিনা ফাসোর সীমান্তের কাছে টিল্লাবেরি এলাকায় ২০ ফেব্রুয়ারি ব্যাপক অভিযান চালিয়ে ১২০ জনকে হত্যা করা হয়। অভিযানে কোনো সেনা সদস্য মারা যায়নি।

বিবৃতিতে দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসোউফু খাতাম্বি ‘সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ের এই অভিযানের প্রশংসা করেছেন।’

ডিসেম্বর এবং জানুয়ারিতে জেহাদি গ্রুপগুলোর হামলায় নাইজেরিয়ায় ১৭৪ জন সৈন্য মারা যাওয়ার পরে কর্তৃপক্ষ দুর্গম টিল্লাবেরি এলাকায় নিরাপত্তা জোরদার করে, দোকানপাট বন্ধ এবং মোটরবাইক চলাচল নিষিদ্ধ করে।

x

Check Also

আরও ১০ জেলায় রেল সেবা সম্প্রসারণের উদ্যোগ: রেলমন্ত্রী

এমএনএ প্রতিবেদক দেশের আরও ১০টি জেলা রেল যোগাযোগের আওতায় আনার উদ্যোগ নিয়েছে সরকার। এ তথ্য ...