Don't Miss
Home / হোম স্লাইডার / নারী ক্রিকেটারদের হাত ধরে এশিয়া কাপে প্রথম পদক জিতলো বাংলাদেশ
নারী

নারী ক্রিকেটারদের হাত ধরে এশিয়া কাপে প্রথম পদক জিতলো বাংলাদেশ

এমএনএ খেলাধুলা ডেস্কঃ সোমবার হাংজুর পিংফেং ক্যাম্পাস ক্রিকেট ফিল্ডে এশিয়ান গেমসের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে পাকিস্তানকে হারিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। নারী ক্রিকেটারদের হাত ধরে এশিয়ান গেমসে প্রথম পদক জিতলো বাংলাদেশ।

পাকিস্তানের বিপক্ষে ৫ উইকেটে জিতে ব্রোঞ্জ পদক পেলো বাংলাদেশ।

এর আগে ব্যাটিংয়ে নেমে পাকিস্তান ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে করে ৬৪ রান। বাংলাদেশ ১৮.২ ওভারে ৫ উইকেট হাতে নিয়ে জিতে যায় এই ম্যাচ।

পাকিস্তানকে ইনিংসের পঞ্চম বলেই ধাক্কা দেন মারুফা আক্তার। শাওয়াল জুলফিকার শূন্য রানে বোল্ড হন। পরের ওভারে আরেক ওপেনার আমিনকে (১) মারুফার ক্যাচ বানান নাহিদা আক্তার। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে পাকিস্তান।

১৫তম ওভারে জোড়া আঘাত করেন স্বর্ণা আক্তার। শেষ ওভারে আরও একটি উইকেট নিয়ে তিনি বাংলাদেশের সফল বোলার। পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ ১৭ রান করেন আলিয়া রিয়াজ। এছাড়া অধিনায়ক নিদা দার ১৪ রানে উল্লেখযোগ্য অবদান রাখেন।

লক্ষ্যে নেমে শামীমা সুলতানা ও সাথি রানীর ওপেনিং জুটিতে ভালো শুরু করে বাংলাদেশ। ২৭ রানে এই জুটি ভাঙে পঞ্চম ওভারে। ১৩ রান করেন শামীমা। সাথিও একই রান করে বিদায় নেন পাওয়ার প্লে শেষ হওয়ার পর।

এরপর নাশরা সান্ধু টানা ওভারে নিগার (২) ও সোবহানা মোস্তারিকে (৫) ফেরালেও রিতু মনিকে নিয়ে স্বর্ণা হাল ধরেন। জয় থেকে ৮ রান দূরে থাকতে রিতু থামেন ৭ রানে। বাকি পথ পাড়ি দেন স্বর্ণা ও সুলতানা খাতুন। স্বর্ণা ইনিংস সেরা ১৪ রানে অপরাজিত ছিলেন।

x

Check Also

আবারও ছড়িয়ে পড়ছে হাম, ২৩.২% শিশু দুই ডোজ নেওয়ার পরও আক্রান্ত

দেশে উদ্বেগজনক হারে বাড়ছে হামে আক্রান্ত শিশুর সংখ্যা। পরিস্থিতি সামাল দিতে সরকারকে একাধিক জরুরি পদক্ষেপ ...