Don't Miss
Home / ব্যবসা ও বাণিজ্য / নিজস্ব ভবন তৈরি করছে মার্কেন্টাইল ব্যাংক

নিজস্ব ভবন তৈরি করছে মার্কেন্টাইল ব্যাংক

এমএনএ অর্থনীতি রিপোর্ট : রাজধানীর ধানমণ্ডির সাতমসজিদ রোডে মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের নিজস্ব ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

গতকাল সোমবার ‘এমবিএল সেন্টার’ নামে নির্মিতব্য ১৪ তলা ওই ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান এ কে এম সাহিদ রেজা।

বেসরকারি ব্যাংকটির ভাইস চেয়ারম্যান আব্দুল হান্নান ও এএসএম ফিরোজ আলম, নির্বাহী কমিটির চেয়ারম্যান আনোয়ারুল হক, ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান এম আমানউল্লাহ এবং মার্কেন্টাইল ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান শহিদুল আহ্সান এসময় উপস্থিত ছিলেন।

এছাড়াও ছিলেন পরিচালক মোহাম্মদ সেলিম ও মোশাররফ হোসেন, ব্যবস্থাপনা পরিচালক কাজী মসিহুর রহমান এবং এমবিএল সেন্টার নির্মাণকারী প্রতিষ্ঠান কম্প্রিহেনসিভ হোল্ডিংস লিমিটেডের চেয়ারম্যান শাকিল সিদ্দিক ও ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী শাহ মো. মাসুদ ইব্রাহিম।

x

Check Also

রাশিয়া থেকে জ্বালানি আমদানিতে আরোপিত নিষেধাজ্ঞা থেকে বাংলাদেশকে ৬০ দিনের জন্য যুক্তরাষ্ট্রের ছাড়

অর্থনৈতিক প্রতিবেদক বাংলাদেশের জ্বালানি খাতে স্বস্তি এনে দিয়ে রাশিয়া থেকে জ্বালানি আমদানির ওপর আরোপিত নিষেধাজ্ঞা ...