এমএনএ বিনোদন ডেস্কঃ চিত্রনায়িকা মাহিয়া মাহি ২০১৬ সালে বিয়ে করেছিলেন সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে। কয়েকবার ভাঙ্গণের গুঞ্জন উঠলেও তা উড়িয়ে দিয়েছেন ‘অগ্নিকন্যা’ মাহি।
তবে এবার আর কোন গুঞ্জন নয়। সত্যিই ভেঙ্গে গেল মাহির সংসার।
গত ২২ মে দিবাগত রাতে স্বামীর সঙ্গে বিচ্ছেদের বিষয়টি স্পষ্ট করে স্ট্যাটাস দেন মাহি। সেখানে তিনি শ্বশুরবাড়ির লোকজনের কাছে ক্ষমাও চান এ সম্পর্ক ধরে না রাখতে পেরে।
মাহি লিখেছেন, ‘এই পৃথিবীর সবচেয়ে ভালো মানুষটার সাথে থাকতে না পারাটা অনেক বড় ব্যর্থতা।’
বলার অপেক্ষা রাখে না এখানে তিনি ‘ভালো মানুষ’ হিসেবে দাবি করেছেন তার স্বামী পারভেজ মাহমুদ অপুকে।
তিনি আরও লেখেন, ‘পৃথিবীর শ্রেষ্ঠ শ্বশুরবাড়ির মানুষগুলোকে আর কাছ থেকে না দেখতে পাওয়াটা, বাবার মুখ থেকে মা জননী, বড় বাবার মুখ থেকে সুনামাই শোনার অধিকার হারিয়ে ফেলাটা সবচেয়ে বড় অপারগতা। আমাকে মাফ করে দিও। তোমরা ভালো থেকো। আমি তোমাদের আজীবন মিস করবো।’
এ পোস্ট নিয়ে জানতে চাইলে মাহি গণমাধ্যমে তার ডিভোর্সের সত্যতা নিশ্চিত করেন। তবে তার অনুরোধ নেতিবাচক কোন কিছু আলোচনায় না আনতে। তিনি চান প্রাক্তন স্বামী ও শ্বশুরবাড়ির প্রতি সম্মানবোধটা বেঁচে থাকুক।
তবে কী কারণে এ বিচ্ছেদ- এ ব্যাপারে মুখ খোলেননি মাহি। জানাননি কবে নিয়েছেন এ সিদ্ধান্ত।
২০১৬ সালের ২৫ মে অপুর গলায় বিয়ের মালা দেন মাহি। দাম্পত্য জীবনের পাঁচ বছরের মাথায় আলাদা হয়ে গেলেন তারা।
মোহাম্মদী নিউজ এজেন্সী নিউজ – ফিচার – ফটো নেটওয়ার্ক

