নিদাহাস ট্রফি খেলতে শ্রীলংকা যাচ্ছেন সাকিব
Posted by: News Desk
March 15, 2018
এমএনএ স্পোর্টস ডেস্ক : নিদাহাস ট্রফি খেলতে বাংলাদেশ দলের সঙ্গে যোগ দিতে শ্রীলঙ্কা যাচ্ছেন সাকিব আল হাসান। আজ বৃহস্পতিবার বিকেলে তার কলম্বোয় পৌঁছানোর কথা রয়েছে। আগামীকাল শুক্রবার শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটিতে দেখা যাবে তাকে।
একটু বিলম্ব হলেও চোট কাটিয়ে উঠেছেন সাকিব আল হাসান। ইতোমধ্যে পুরোদমে অনুশীলন শুরু করেছেন তিনি। খেলার মতো ফিট বিশ্বসেরা অলরাউন্ডার! তাই বাংলাদেশ দলের সঙ্গে যোগ দিতে শ্রীলংকা যাচ্ছেন বাংলাদেশ টি-টোয়েন্টি অধিনায়ক। আজ বিকালে কলম্বোয় পৌঁছার কথা তার। নিদাহাস ট্রফিতে অঘোষিত ‘সেমিফাইনালে’ লংকানদের বিপক্ষে মাঠে দেখা যেতে পারে তাকে।
বিশ্বস্ত সূত্র জানিয়েছে, সাকিব পুরোপুরি সেরে উঠেছেন। শ্রীলংকা যাচ্ছেন তিনি। আগামীকাল শুক্রবার বাঁচামরার ম্যাচে খেলবেন তিনি!
হোমগ্রাউন্ডে জানুয়ারিতে তিন জাতি ওয়ানডে সিরিজের ফাইনালে শ্রীলংকার বিপক্ষেই ফিল্ডিংয়ের সময় কনিষ্ঠ আঙুলে চোট পান সাকিব। ধারণা করা হচ্ছে- নিদাহাস ট্রফির আগেই সেরে উঠবেন তিনি।
সেরেও উঠেছিলেন! তবে তাড়াহুড়ো করে অনুশীলন শুরু করায় বিপত্তিটা বাধে। এতে চোট গুরুতর আকার ধারণ করে। ফলে প্রথম পর্বে থাইল্যান্ডে চিকিৎসা করাতে যান তিনি। সেখান থেকে ঢাকায় ফিরে লকে অনুপ্রাণিত করতে টুর্নামেন্টের শুরুতে শ্রীলঙ্কা গিয়েছিলেন সাকিব।

এখান থেকে চোট পাওয়া আঙুলের জন্য বিশেষজ্ঞ চিকিৎসক দেখাতে ফের যান অস্ট্রেলিয়ায়। মেলবোর্নে বিশেষজ্ঞ চিকিৎসক গ্রেগ হয়কে দেখান। তখনই সুখবরটা পাওয়া যায়, একটি ইনজেকশন দিয়েই তিনি বলে দেন আর অস্ত্রোপচার করাতে হবে না।
দেশে ফিরেই অনুশীলন শুরু করেন সাকিব। প্রথমে ক্যাচ, পরে বোলিং প্র্যাকটিস করেন। অবশেষে স্বস্তির খবর পাওয়া গেল। তার অনুপস্থিতিতে টাইগারদের নেতৃত্ব দিচ্ছেন মাহমুদউল্লাহ রিয়াদ।
শ্রীলঙ্কার বিপক্ষেই ঢাকায় ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের ফাইনালে বাঁ হাতের কনিষ্ঠা আঙুলে চোট পান সাকিব। খেলতে পারেননি শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজে। চোট থেকে সেরে না উঠলেও শ্রীলঙ্কায় ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের দলে শুরুতে রাখা হয়েছিল তাকে। পরে বিসিবি জানায় টুনামেন্টে খেলা হবে না সাকিবের। তবে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে আবার ফেরানো হলো অধিনায়ককে।
টি-টোয়েন্টির বাংলাদেশ দল : সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, তাসকিন আহমেদ, আবু হায়দার, আবু জায়েদ, আরিফুল হক, নাজমুল ইসলাম অপু, নুরুল হাসান, মেহেদী হাসান মিরাজ, লিটন দাস।
ট্রফি সাকিব শ্রীলংকা খেলতে যাচ্ছেন নিদাহাস 2018-03-15