Don't Miss
Home / আজকের সংবাদ / পাকিস্তানে মাইন বিস্ফোরণে শিশুসহ নিহত ১০

পাকিস্তানে মাইন বিস্ফোরণে শিশুসহ নিহত ১০

এমএনএ ইন্টারন্যাশনাল ডেস্ক : পাকিস্তানে আফগান সীমান্তবর্তী উত্তর-পশ্চিমাঞ্চলীয় উপজাতীয় কুররামের গোদার এলাকায় আজ মঙ্গলবার রাস্তার পাশে পুতে রাখা মাইন বিস্ফোরণে নারী ও শিশুসহ অন্তত ১০ জন মারা গেছে। এতে আরো ২৪ জন গুরুতর আহত হয়েছে বলে দেশটির কর্মকর্তারা জানিয়েছেন।

নিহতদের মধ্যে দুটি শিশু, দুই নারী ও আহতদের মধ্যে আদমশুমারি দলের দুই কর্মী রয়েছে।

কুররাম জেলার জ্যেষ্ঠ স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মুজাহিদ খান জানিয়েছেন, নিহতদের মধ্যে একটি বাচ্চা ও নয় বছরের একটি শিশু রয়েছে।

নিরাপত্তা সূত্রগুলো জানিয়েছে, ভ্যানটি গোদার থেকে সাদ্দা, পারাচিনার যাচ্ছিল।

আহতদের হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

পাকিস্তান সামরিক বাহিনীর আন্তঃবাহিনী জনসংযোগ অধিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, আহতদের পেশোয়ারের সামরিক হাসপাতালে নিয়ে আসার জন্য ঘটনাস্থলে একটি এমআই-১৭ হেলিকপ্টার পাঠানো হয়েছে।

শেষ খবর পাওয়া পর্যন্ত কোনো গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি।

কুররাম জেলার সহকারী রাজনৈতিক প্রতিনিধি শহিদ আলী খান বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, জঙ্গিরা রাস্তার পাশে মাইনটি পেতে রেখেছিল।

x

Check Also

ব্যাংক রেজুলেশন আইন ২০২৬ দুর্নীতি সহায়ক, লুটেরাদের পুনর্বাসন আত্মঘাতী: টিআইবি

অর্থনৈতিক প্রতিবেদক সদ্য পাস হওয়া ব্যাংক রেজুলেশন আইন, ২০২৬ নিয়ে কঠোর সমালোচনা করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনার ...