Don't Miss
Home / হোম স্লাইডার / পাঞ্জাবি নায়িকা ইশা রিখি ও র‍্যাপার বাদশার প্রেমের গুঞ্জন
ইশা

পাঞ্জাবি নায়িকা ইশা রিখি ও র‍্যাপার বাদশার প্রেমের গুঞ্জন

এমএনএ বিনোদন ডেস্কঃ বিবাহবিচ্ছেদের পর নতুন করে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন ভারতীয় র‌্যাপার ও প্লেব্যাক গায়ক বাদশা। তার প্রেমিকার নাম ইশা রিখি। গত এক বছর ধরে পাঞ্জাবি এই নায়িকার সঙ্গে চুটিয়ে প্রেম করছেন বাদশা। পিংকভিলা এ খবর প্রকাশ করেছে।

একটি সূত্র সংবাদমাধ্যমটিকে বলেন—‘কমন বন্ধুর মাধ্যমে পার্টিতে ইশার সঙ্গে পরিচয় হয় বাদশার। শুরুতেই তারা বুঝতে পেরেছিলেন তাদের চলচ্চিত্র ও সংগীতের রুচি এক। বাদশা ও ইশা তাদের সম্পর্কের কথা নিজ নিজ পরিবারকেও জানিয়েছেন।’

এর আগে জেসমিন নামে এক নারীর সঙ্গে ঘর বেঁধেছিলেন বাদশা। এ সংসারে জেসমিন গ্রেস মাসিহ সিং নামে এক কন্যা সন্তান রয়েছে। দুই বছর আগে ভেঙে গেছে এই সংসার। জেসমিন বর্তমানে লন্ডনে অবস্থান করছেন।

চলতি বছরে বাদশার তিনটি একক গান মুক্তি পেয়েছে। ২০১৯ সালে চলচ্চিত্রে অভিষেক হয়েছে তার। চলতি বছরেও মুক্তি পেয়েছে তার অভিনীত ‘এক ভিলেন রিটার্নস’ সিনেমা। এতে অতিথি চরিত্রে দেখা যায় বাদশাকে।

x

Check Also

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের ফাইল অনুমোদন নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য, অনিয়ম প্রমাণে চ্যালেঞ্জ আসিফ মাহমুদের

এমএনএ প্রতিবেদক স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কোনো ফাইলে অনিয়ম হয়ে থাকলে তা সুনির্দিষ্টভাবে প্রকাশ ও প্রমাণ ...