Don't Miss
Home / আজকের সংবাদ / প্রচন্ড গরমে আম-দইয়ের বাদাম লাচ্ছি

প্রচন্ড গরমে আম-দইয়ের বাদাম লাচ্ছি

এমএনএ ফিচার ডেস্ক : লাচ্ছি তো আমরা কমবেশী সকলেই বানাতে জানি। এই প্রচন্ড গরমে লাচ্ছি হলে মন্দ হয় না। আম-দইয়ের বাদাম লাচ্ছি দিতে পারে ভিন্ন রকম স্বাদ। রেসিপিটি দিয়েছেন-মোসাম্মৎ সেলিনা হোসেন

কেবল বাংলাদেশে নয়, লাচ্ছির জনপ্রিয়তা সমগ্র উপমহাদেশ জুড়েই। ভারতের পাঞ্জাব প্রদেশের লাচ্ছি প্রীতির কথা তো টেলিভিশনের কল্যাণে সবাই কম বেশী জানেন, বাংলাদেশও কিন্তু কোনও অংশেই কম নয় লাচ্ছির জন্য ভালবাসা ।

পুরানো ঢাকা থেকে লাচ্ছির বিস্তার শুরু হলেও এখন এই দেশের আনাচে-কানাচে মেলে লাচ্ছি নামক এই পানীয়, মেলে নানান রঙে- রূপে- স্বাদে। আর মিলবে নাই বা কেন, লাচ্ছি বাংলাদেশির খাদ্য সংস্কৃতির অন্যতম ঐতিহ্যবাহী পানীয়।

লাচ্ছি কি? লাচ্ছি হচ্ছে মূলত দই ও চিনির শিরা হতে প্রস্তত এক রকমের পানীয়। এতে স্বাদের ভিন্নতা আনতে মেশানো হয় বিট লবণ, নানান রকম মশলা কিংবা ফলের নির্যাস। শুধুমাত্র দই আর চিনির সাদামাটা লাচ্ছিও সমান ভাবে জনপ্রিয়, নোনতা লাচ্ছিও প্রচলিত বেশ। আজকাল অনেক রেস্তরাঁয় আইসক্রিম মিশিয়েও তৈরি হচ্ছে লাচ্ছি। বাসায় তৈরি করে পরিবারের সকলকে নিয়ে খেতে পারবেন লাচ্ছি এমনি একটি রেসিপি দেয়া হলো এমএনএ-এর পাঠক-পাঠিকাদের জন্য।

উপকরণ :

পাকা আমের ক্বাথ ২ কাপ, মিষ্টি দই আধা কেজি, চিনি ১ কাপ, পানি ২ কাপ, কাঠবাদাম বাটা আধা কাপ, চিনাবাদাম বাটা সিকি কাপ, পেস্তাবাদাম বাটা সিকি কাপ, বরফ কুচি ১ কাপ।

প্রণালী :

বরফ কুচি বাদে বাকি সব উপকরণ একসঙ্গে ব্লেন্ডারে ব্লেন্ড করে বরফ কুচি দিয়ে পরিবেশন করুন।

x

Check Also

মন্ত্রীদের বিদেশ সফর ও অভ্যন্তরীণ চলাচলে নতুন প্রটোকল জারি

এমএনএ প্রতিবেদক মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের রাষ্ট্রীয় বা সরকারি কাজে বিদেশ গমন, দেশে প্রত্যাবর্তন এবং ...