প্রধানমন্ত্রী দেশে ফিরবেন আগামী ৮ আগস্ট
Posted by: News Desk
August 4, 2019
এমএনএ রিপোর্ট : চিকিৎসা শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ৮ আগস্ট দেশে ফিরবেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ।
গতকাল শনিবার রাজধানীর শাহবাগে বারডেম হাসপাতালে বঙ্গবন্ধু পরিষদ ও স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) আয়োজ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভায় তিনি এ তথ্য জানান।
আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক বলেন, ৫ আগস্ট চিকিৎসকের সঙ্গে প্রধানমন্ত্রী একটা অ্যাপয়েনমেন্ট আছে। এরপর ৭ তারিখে রওনা দিবেন। ৮ তারিখে দেশে পৌঁছাবেন বলে আশা করি।
এর আগে, প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম লন্ডন থেকে জানান, অস্ত্রোপচারের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুস্থ আছেন।
প্রেস সচিব আরো বলেন, প্রধানমন্ত্রী লন্ডন থেকে দেশের বন্যা পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছেন এবং এ ব্যাপারে সংশ্লিষ্ট মন্ত্রী ও কর্মকর্তাদের নির্দেশনা দিচ্ছেন।
এদিকে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার লন্ডনের ওয়েস্ট মিনিস্টার হলে জাতির জনক বঙ্গবন্ধুর ৪৪তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন।
যুক্তরাজ্য আওয়ামী লীগ এ আলোচনা সভার আয়োজন করে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা চোখের চিকিৎসা, বাংলাদেশি দূতদের সম্মেলনে এবং অন্যান্য কর্মসূচিতে যোগ দিতে গত ১৯ জুলাই লন্ডনে যান। ২২ জুলাই লন্ডনের একটি হাসপাতালে প্রধানমন্ত্রীর বাঁম চোখে অস্ত্রোপচার করা হয়।
গত ২০ জুলাই প্রধানমন্ত্রী প্রথমবারের মতো লন্ডনে আয়োজিত বাংলাদেশি রাষ্ট্রদূতদের সম্মেলনে যোগ দেন। সম্মেলনে ইউরোপের বিভিন্ন দেশে নিযুক্ত ১৫ জন রাষ্ট্রদূত, হাইকমিশনার এবং স্থায়ী প্রতিনিধি অংশগ্রহণ করেন।
প্রধানমন্ত্রী আগামী দেশে ফিরবেন ৮ আগস্ট 2019-08-04