Don't Miss
Home / হোম স্লাইডার / পড়াশোনায় মনোযোগ বাড়ানোর অভিনব উপায়
পড়াশুনা

পড়াশোনায় মনোযোগ বাড়ানোর অভিনব উপায়

এমএনএ জীবনচর্চা ডেস্কঃ আজকাল ইলেক্ট্রনিক্স ডিভাইসের যুগে সবাই মোবাইল, ল্যাপটপ গেইমস ইত্যাদি নিয়েই বেশি ব্যস্ত থাকতে পছন্দ করে। গেইমের একেকটা লেভেল পার হওয়ার তুলনায় তাদের কাছে বই পড়া, মুখস্ত করা ইত্যাদি একেবারেই পানশে লাগে।

অন্য দিকে মন পরে থাকলে পড়ায় মনোযোগ ধরে রাখা যায় না। তাছাড়া একটানা বসে পড়তেও ভালো লাগেনা ঘন্টার পর ঘন্টা। তবে পড়ায় মনোযোগী করে তুলতে কিছু বিষয় সাহায্য করতে পারে। চলুন তবে জেনে নেয়া যাক কীভাবে পড়ায় আরো মনোযোগী করে তোলা যায় সে সম্পর্কে-

আনন্দময় করে : পড়াশোনাও যদি আনন্দময় হয়ে ওঠে তবে তা করতে সবাই আগ্রহী হবে। এ কাজটি করার সময় আপনার আচরণই আসল ভূমিকা পালন করে। লেখাপড়া মজাদারভাবে উপস্থাপন করুন। মজা করার আদলে পড়ার কাজটি সারবে।

সঠিক উপায় বেছে নিন: বেশিরভাগ সময় সবাই মনে করে, লেখাপড়া অন্যান্য ব্যস্ত কাজের মতোই একটি কষ্টকর কাজ। তারা তো বুঝবে না যে, তাদের ভালো কিছু হতে হলে পড়তে হবে। তাই আপনি যদি শিক্ষা অর্জনের প্রয়োজনীয়তা সম্পর্কে লেকচার শুরু করেন, তবে তারা একে আরো বিরক্তিকর মনে করবে। তাদের জিজ্ঞাসা করুন, তাদের কী করতে ভালো লাগে? সেই ভালো লাগার সঙ্গে লেখাপড়াকে যোগ করে বোঝানোর চেষ্টা করুন।

পুরস্কার : পড়ার জন্য নিজেকে পুরস্কৃত করুন। যেমন, একটি বিশেষ চ্যাপ্টার আজ শেষ করতে পারলে রাতে একটি মুভি দেখুন অথবা বন্ধুদের সাথে ঘুরতে যান। পড়াটা তখন আকর্ষণীয় হয়ে উঠবে।

টাইম ঠিক করে নিন : প্রতিদিনের নির্দিষ্ট কাজের জন্য নির্দিষ্ট সময় ঠিক করে নিন। বিশেষজ্ঞরা বলেন, প্রতি রাতে হোম ওয়ার্কের জন্য ৪৫ মিনিট যথেষ্ট সময়। পড়ার কাজটি অসীম সময় পর্যন্ত নয়। ঘড়িতে অ্যালার্ম দিয়ে বলুন, এটা বেজে ওঠার আগ পর্যন্ত পড়তে হবে, তার বেশি নয়।

প্রশংসা করুন : ছোট বা বড় যে কাজই করুক না কেনো, সবাইকে উৎসাহ দিন। কাজেই পড়াশোনার কারণে যদি এই প্রশংসা পাওয়া যায়, তবে তা করতে পিছপা হয় না কেউ।

x

Check Also

কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে আরও ৫২ বাংলাদেশি দেশে ফিরলেন, দায়ীদের বিরুদ্ধে মামলা

এমএনএ প্রতিবেদক কম্বোডিয়ার বিভিন্ন সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে উদ্ধার হওয়া আরও ৫২ জন বাংলাদেশি দেশে ...