Don't Miss
Home / হোম স্লাইডার / বছরের প্রথম দিনেই শিক্ষার্থীদের হাতে বই পৌঁছে যাবেঃ এনসিটিবি চেয়ারম্যান
এনসিটিবি
এনসিটিবি

বছরের প্রথম দিনেই শিক্ষার্থীদের হাতে বই পৌঁছে যাবেঃ এনসিটিবি চেয়ারম্যান

এমএনএ শিক্ষা ও ভর্তি ডেস্কঃ অন্যান্য বছরের মতো ২০২৩ সালের ১ জানুয়ারি পাঠ্যপুস্তক উৎসবের মধ্যদিয়ে সারাদেশের সব শিক্ষার্থীদের হাতে বই পৌঁছে যাবে বলে জানিয়েছেন জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) চেয়ারম্যান প্রফেসর ফরহাদুল ইসলাম

আজ মঙ্গলবার গণমাধ্যমকে এই তথ্য জানান তিনি।

এনসিটিবি চেয়ারম্যান জানান, ইতিমধ্যে আমাদের মাধ্যমিকের ৭০ শতাংশ এবং প্রাথমিকের ৫০ শতাংশ পাঠ্যপুস্তক প্রস্তুত হয়ে গেছে। প্রস্তুতকৃত পাঠ্যপুস্তকের প্রায় ৮০ শতাংশ বই মাঠপর্যায়ে পৌছানো সম্পন্ন হয়েছে।

তিনি বলেন, প্রতিদিনই দেশের বিভিন্নস্থানে বই পৌঁছে যাচ্ছে। ৩১ ডিসেম্বরের মধ্যে শতকরা ৮০ শতাংশ পাঠ্যপুস্তক মাঠপর্যায়ে পৌঁছে যাবে। অবশিষ্ট পাঠ্যপুস্তক জানুয়ারির ১৫ তারিখের মধ্যে সারাদেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে পৌঁছে যাবে বলে আশা করা যায়।

সারাদেশে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে মোট ৩৩ কোটি ৪৮ লাখ ৭৭ হাজার ৮৩৩টি পাঠ্যপুস্তক বিতরণের কথা রয়েছে। এরমধ্যে প্রাইমারীর (প্রাক প্রাথমিক থেকে ক্ষুদ্র ও নৃ-গোষ্ঠিসহ) মোট বই ৯ কোটি ৬৬ লাখ ৭ হাজার ২৪৫টি এবং মাধ্যমিকের জন্য ২৩ কোটি ৮২ লাখ ৭০ হাজার ৫৮৮টি বই বিতরণ করা হবে। ১৯ ডিসেম্বর পর্যন্ত মাধ্যমিকের ১৪ কোটি ৪১ লাখ বই মাঠপর্যায়ে পৌঁছে গেছে এবং প্রস্তুত হয়েছে প্রায় ১৭ কোটির মতো বই প্রস্তুত করা সম্পন্ন হয়েছে। এছাড়া প্রাথমিকের ৫ কোটি ১৯ লাখ বই মুদ্রণ ও বাঁধাই সম্পন্ন হয়েছে। এরমধ্যে ৩ কোটি ৫৭ লাখ বই দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সরবরাহ করা হয়েছে। অবশিষ্ট বই শিগগিরই স্কুল পর্যায়ে পাঠানো হবে বলেও জানানো হয়।

x

Check Also

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের ফাইল অনুমোদন নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য, অনিয়ম প্রমাণে চ্যালেঞ্জ আসিফ মাহমুদের

এমএনএ প্রতিবেদক স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কোনো ফাইলে অনিয়ম হয়ে থাকলে তা সুনির্দিষ্টভাবে প্রকাশ ও প্রমাণ ...