Don't Miss
Home / সাহিত্যপাড়া / বরেণ্য অভিনেত্রী শর্মিলী আহমেদ আর নেই
শর্মিলী আহমেদ

বরেণ্য অভিনেত্রী শর্মিলী আহমেদ আর নেই

এমএনএ বিনোদন ডেস্কঃ বরেণ্য অভিনেত্রী শর্মিলী আহমেদ আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। শুক্রবার ভোরে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল ৭৫।

অভিনয়শিল্পী সংঘের সভাপতি আহসান হাবীব নাসিম জানান, ক্যানসারে আক্রান্ত ছিলেন শর্মিলী আহমেদ। কিছুদিন আগে শর্মিলী আপার শরীরে ক্যানসার ধরা পড়ে। এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোরে মারা যান তিনি। এখন হাসপাতাল থেকে তার মরদেহ উত্তরার বাসায় নিয়ে যাওয়া হচ্ছে; বাসায় নেওয়ার পর দাফনের বিষয়ে সিদ্ধান্ত হবে।

শর্মিলী আহমেদের প্রকৃত নাম মাজেদা মল্লিক। ১৯৪৭ সালের ৮ মে রাজশাহীতে তার জন্ম। রাজশাহী বেতারের শিল্পী ছিলেন তিনি। তার প্রথম সিনেমা উর্দু ভাষায় নির্মিত ‘ঠিকানা’ মুক্তি পায়নি। ষাটের দশকে সুভাষ দত্তের ‘আলিঙ্গন’, ‘আয়না ও অবশিষ্ট’, ‘আবির্ভাব’ সিনেমায় অভিনয় করে নায়িকা হিসেবে সুনাম কুড়ান। বেশ কিছু উর্দু ভাষার সিনেমাতে অভিনয় করেছেন তিনি।

স্বামী পরিচালক রূপকারের (রকিবউদ্দিন আহমেদ) ‘পলাতক’ সিনেমাতেও অভিনয় করেন শর্মিলী আহমেদ। স্বাধীনতার পরে ‘রূপালী সৈকতে’, ‘আগুন’, ‘দহন’ প্রভৃতি সিনেমায় অভিনয় করেন। ‘আগুন’ সিনেমায় প্রথম মায়ের চরিত্রে অভিনয় করেন। তা ছাড়া কয়েক শ টিভি নাটকে অভিনয় করেছেন শর্মিলী আহমেদ।

x

Check Also

জুনে সারা দেশে ৪৭২ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৩৮, মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণহানি সর্বোচ্চ

এমএনএ প্রতিবেদক গত জুন মাসে সারা দেশে ৪৭২টি সড়ক দুর্ঘটনায় ৪৩৮ জন নিহত এবং ৫৬১ ...