Don't Miss
Home / হোম স্লাইডার / বলিউড সিনেমায় শুটিং শুরু করলো জয়া আহসান
জয়া আহসান
জয়া আহসান

বলিউড সিনেমায় শুটিং শুরু করলো জয়া আহসান

এমএনএ বিনোদন ডেস্কঃ টালিউডের নিয়মিত মুখ বাংলাদেশি জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। এবার আরও একধাপ এগিয়ে প্রথমবারের মতো অভিনয় করতে চলেছেন বলিউডের ছবিতে। সহশিল্পী হিসেবে রয়েছেন শক্তিমান বলিউড অভিনেতা পঙ্কজ ত্রিপাঠি।

জানা গেছে, নাম চূড়ান্ত না হওয়া এই ছবির গল্প আবর্তিত হয়েছে একটি অকার্যকর পরিবারের একত্রিত হওয়াকে কেন্দ্র করে। ছবিটি ইনভেস্টিগেটিভ ড্রামা ঘরানার এক হৃদয়স্পর্শী গল্পে নির্মিত হবে। এটির গল্প যৌথভাবে লিখেছেন বিরাফ সরকারি, রিতেশ শাহ ও অনিরুদ্ধ রায় চৌধুরী। বুধবার (৭ ডিসেম্বর) থেকে শুরু হওয়া ছবিটির শুটিং হচ্ছে মুম্বাই ও কলকাতায়।

নির্মাতা অনিরুদ্ধ রায় চৌধুরী বলেন, ‘এই ছবিটি করতে পেরে আমি আনন্দিত। সিনেমাটির গল্পে ষড়যন্ত্রের বিভিন্ন স্তর রয়েছে যেটি সময়ের সঙ্গে সঙ্গে প্রকাশ্যে আসবে। কীভাবে প্রতিকূলতার মুখোমুখি হয়ে লোকেরা একটি শক্তিশালী ইউনিট গঠন করতে একত্রিত হয় তা-ই দেখানো হবে ছবিটিতে।’

প্রথমবারের মতো বলিউডের ছবিতে অভিনয় নিয়ে দারুণ উচ্ছ্বসিত জয়া। তিনি বলেন, বলেন, ‘এটি হিন্দিতে আমার প্রথম ছবি এবং আমার চরিত্রটি সিনেমার একটি অবিচ্ছেদ্য অংশ। যখন প্রস্তাবটি আমার কাছে এসেছিল, আমি রোমাঞ্চিত হয়েছিলাম এবং অবিলম্বে ‘হ্যাঁ’ বলেছিলাম কারণ অনিরুদ্ধ পরিচালক এবং আমার সহ-অভিনেতা হিসেবে পঙ্কজ ত্রিপাঠি রয়েছেন। আমি সবসময় তাদের সঙ্গে কাজ করতে চেয়েছি। এবং এটি আমার প্রথম হিন্দি ছবির আনন্দকে দ্বিগুণ করে দিয়েছে। শুটিং শুরু হওয়ার জন্য আমি উত্তেজিত।’

প্রসঙ্গত, জয়া আহসান ও পঙ্কজ ত্রিপাঠি ছাড়াও এই ছবিতে অভিনয় করেছেন সানজানা সাঙ্ঘি, পার্বতী থিরুবথু, দিলীপ শঙ্কর, পরেশ পাহুজা এবং বরুণ বুদ্ধদেব প্রমুখ। সব কিছু ঠিক থাকলে আগামী বছর মুক্তি পাবে ছবিটি। এটি প্রযোজনা করছে উইজ ফিল্মস।

x

Check Also

মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত চালুতে সরকারের জোর তৎপরতা: উপদেষ্টা মাহদী

এমএনএ প্রতিবেদক মালয়েশিয়ায় বাংলাদেশের শ্রমবাজার দ্রুত পুনরায় চালু করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে ...