Don't Miss
Home / জাতীয় / বাহরাইনের প্রধানমন্ত্রীর মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার শোক
শোক প্রকাশ

বাহরাইনের প্রধানমন্ত্রীর মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার শোক

এমএনএ জাতীয় ডেস্কঃ বাহরাইনের প্রধানমন্ত্রী শেখ খলিফা বিন সালমান আল খলিফার (৮৪) মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং থেকে পাঠানো এক শোক বার্তায় তিনি শোক প্রকাশ করেন।

সকালে যুক্তরাষ্ট্রের মায়ো ক্লিনিক হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রধানমন্ত্রী শেখ খলিফা।

এক সপ্তাহ শোক জানানোর পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ খলিফার প্রতি শ্রদ্ধা জানাতে আগামী ৩ সপ্তাহ সব মন্ত্রণালয় ও সরকারি দফতর বন্ধ থাকবে। আগামীকাল বৃহস্পতিবার থেকে এ আদেশ কার্যকর হবে।

দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানিয়েছে, যুক্তরাষ্ট্র থেকে মরদেহ দেশে ফিরিয়ে আনার পর দাফনের প্রক্রিয়া শুরু হবে। এ অন্তিমযাত্রায় বেশি জনসমাগমের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। নির্দিষ্টসংখ্যক আত্মীয়-স্বজনের উপস্থিতিতে তার দাফন কাজ সম্পন্ন হবে।

কয়েক দশক ধরে বাহরাইনের প্রধানমন্ত্রীর পদে ছিলেন শেখ খলিফা। ২০১১ সালে আরব বসন্তের সময় দুর্নীতির অভিযোগে তার পদত্যাগের দাবি উঠলেও মৃত্যুর আগ পর্যন্ত ওই পদে ছিলেন তিনি।

x

Check Also

প্রথমবার পরিকল্পনা মন্ত্রণালয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী, অনুমোদন পাচ্ছে ৩ লাখ কোটি টাকার এডিপি

অর্থনৈতিক প্রতিবেদক প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর এবার প্রথমবার পরিকল্পনা মন্ত্রণালয়ে আসছেন প্রধানমন্ত্রী ...