Don't Miss
Home / বিজ্ঞান ও প্রযুক্তি / বিআইটিএম এবং টিএমজিবির আয়োজনে ফেসবুক মার্কেটিং কর্মশালা অনুষ্ঠিত
বিআইটিএমের

বিআইটিএম এবং টিএমজিবির আয়োজনে ফেসবুক মার্কেটিং কর্মশালা অনুষ্ঠিত

এমএনএ বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্কঃ বেসিস ইন্সটিটিউট অফ টেকনলজি অ্যান্ড ম্যানেজমেন্ট এবং সাংবাদিকদের সংগঠন টিএমজিবির যৌথ প্রয়াসে ২৩ জুলাই বিআইটিএমের নিজস্ব ক্যাম্পাসে অনুষ্ঠিত হল “বেসিক ফেসবুক মার্কেটিং (টিপস অ্যান্ড ট্রিকস)” শীর্ষক কর্মশালা।

কর্মশালায় উপস্থিত ছিলেন টিএমজিবির ৩০ জন সদস্য। প্রশিক্ষক হিসেবে ছিলেন সাবা চৌধুরী, যিনি বিআইটিএমে ট্রেনার এবং সোশ্যাল মিডিয়া মার্কেটিং স্পেশালিস্ট।

কর্মশালাটি সম্পর্কে টিএমজিবির সভাপতি মোহাম্মদ কাওছার উদ্দীন বলেন, এটা বিআইটিএম এবং টিএমজিবির একসঙ্গে কাজ করার প্রথম অভিজ্ঞতা, শিগগিরই এমন প্রচেষ্টা নিয়ে আমরা আবারও একসঙ্গে অগ্রসর হবো।

বিআইটিএমের প্রধান নির্বাহী কর্মকর্তা তালুকদার মোহাম্মদ সাব্বির বলেন, টিএমজিবির সদস্যরা সবসময় বিআইটিএমের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, আমরা আজকের এই কর্মশালাটা নিয়ে খুব আনন্দিত, ভবিষ্যতেও একসঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করছি।

প্রশিক্ষণ শেষে অংশগ্রহনকারীদের মধ্যে সার্টিফিকেট প্রদান করেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের সভাপতি রাসেল টি আহমেদ।

x

Check Also

জুনে সারা দেশে ৪৭২ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৩৮, মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণহানি সর্বোচ্চ

এমএনএ প্রতিবেদক গত জুন মাসে সারা দেশে ৪৭২টি সড়ক দুর্ঘটনায় ৪৩৮ জন নিহত এবং ৫৬১ ...