Don't Miss
Home / রাজনীতি / বিএনপি পরাজিত হলেই দোষ চাপায় সরকারের উপর: ওবায়দুল কাদের
ওবায়দুল কাদের

বিএনপি পরাজিত হলেই দোষ চাপায় সরকারের উপর: ওবায়দুল কাদের

এমএনএ রাজনীতি ডেস্কঃ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি যে কোনো নির্বাচনে পরাজিত হলেই দোষ চাপায় সরকারের এবং নির্বাচন কমিশনের ওপর। আর জয়ী হলে বলে সরকার হস্তক্ষেপ না করলে আরও বেশি ভোটে জিততে পারত।

তিনি রোববার সকালে কক্সবাজার জেলার বাংলাদেশ নৌবাহিনী শেখ হাসিনা ঘাঁটি সংযোগ সড়কের নির্মাণ প্রকল্পের উদ্বোধন উপলক্ষে এক অনুষ্ঠানে এ কথা বলেন। ওবায়দুল কাদের তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন।

উপনির্বাচনের দিন ঢাকায় বাসে আগুন দেয়ার কথা বিএনপির অস্বীকার করলেও ভিডিওচিত্রে সব প্রকাশিত হয়েছে বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। তিনি বলেন, মুখচ্ছবি কখনও মুখোশ দিয়ে ঢাকা যায় না, কথামালার চাতুরী দিয়ে সব ভুলিয়ে রাখা যায় না।

তিনি গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে বিএনপির যে দলগত ভূমিকা জনগণ প্রত্যাশা করে, তা থেকে তারা অনেক দূরে অবস্থান করে বলেও জানান।

সেতুমন্ত্রী বলেন, ৮০ কিলোমিটার দীর্ঘ কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ বদলে দিয়েছে কক্সবাজারের সুনীল সমুদ্র অবলোকনের দৃশ্যপট।

তিনি বলেন, মেরিন ড্রাইভকে ঘিরে সম্প্রসারণের উদ্যোগও ইতিমধ্যে নেয়া হয়েছে।

মন্ত্রী বলেন, রামু, ফতেখাঁরকুল, মরিচ্যা জাতীয় মহাসড়ক উন্নয়নকাজ চলমান রয়েছে। কক্সবাজার লিংক রোড় হতে লাবনী মোড় পর্যন্ত চারলেনের মহাসড়কের কাজ শিগগিরই শেষ হবে বলেও জানান তিনি।

কক্সবাজার প্রান্তে এ সময় উপস্থিত ছিলেন সংসদ সদস্য সাইমুন সরওয়ার কমল, আশিক উল্লাহ রফিক প্রমুখ।

x

Check Also

আবারও ছড়িয়ে পড়ছে হাম, ২৩.২% শিশু দুই ডোজ নেওয়ার পরও আক্রান্ত

দেশে উদ্বেগজনক হারে বাড়ছে হামে আক্রান্ত শিশুর সংখ্যা। পরিস্থিতি সামাল দিতে সরকারকে একাধিক জরুরি পদক্ষেপ ...