Don't Miss
Home / হোম স্লাইডার / বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচের পরিবর্তিত সূচি
সূচি

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচের পরিবর্তিত সূচি

এমএনএ খেলাধুলা ডেস্কঃ শুরু থেকেই ওয়ানডে বিশ্বকাপ নিয়ে চলছে নানান জটিলতা। এই জটিলতা এখন শুরু হয়েছে বিশ্বকাপের সূচি নিয়ে। এরই মধ্যে স্বাগতিক ভারতের ধর্মীয় অনুষ্ঠানের ফলে ভারত-পাকিস্তানের মধ্যকার সূচিতে পরিবর্তন এসেছে।

এবার আরো আট ম্যাচসহ মোট নয়টি ম্যাচের সূচিতে পরিবর্তন এনেছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।

এই ম্যাচগুলোর মাঝে বাংলাদেশের তিনটি ম্যাচের সূচিতেও পরিবর্তন এসেছে। পরিবর্তিত সূচি অনুযায়ী বাংলাদেশ বনাম ইংল্যান্ডের ম্যাচ হবে ১০ অক্টোবর। অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ হবে ১১ নভেম্বর। এছাড়া নিউজিল্যান্ডের বিপক্ষে ১৩ অক্টোবর মাঠে নামবে টাইগাররা।

আইসিসির পূর্বের সূচি অনুযায়ী ভারত-পাকিস্তানের হাইভোল্টেজ ম্যাচটি ১৫ অক্টোবর রোববার আহমেদাবাদে হওয়ার কথা ছিল। তা একদিন এগিয়ে ১৪ অক্টোবর আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে তারা। তবে ভেন্যুতে পরিবর্তন আসবে না।

এছাড়া পরিবর্তন এসেছে আফগানিস্তান-ইংল্যান্ডের ম্যাচটিতে। ১ অক্টোবরের পরিবর্তে ১৫ অক্টোবর দিল্লিতে অনুষ্ঠিত হবে ম্যাচটি। হায়দরাবাদে শ্রীলংকার বিপক্ষে পাকিস্তানের ১২ অক্টোবরের ম্যাচটি ১০ অক্টোবর অনুষ্ঠিত হবে।

এছাড়া লখনৌতে দক্ষিণ আফ্রিকা-অস্ট্রেলিয়া ম্যাচটি ১৩ অক্টোবরের পরিবর্তে ১২ অক্টোবর মাঠে গড়াবে।

উল্লেখ্য, বিশ্বকাপের ১৩ তম আসর গুজরাটের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আগামী ৫ অক্টোবর শুরু হবে। ১৯ নভেম্বর একই ভেন্যুতে ১৩তম এই আসরের পর্দা নামবে।

x

Check Also

জীবন বিমা খাতে বকেয়া দাবির পাহাড়, আস্থার সংকটে পুরো সেক্টর

অর্থনৈতিক প্রতিবেদক বিমাকে বলা হয় বিপদের বন্ধু—দুর্যোগ, অনিশ্চয়তা কিংবা জীবনের কঠিন সময়ে আর্থিক সুরক্ষার এক ...