এমএনএ আঞ্চলিক ডেস্কঃ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌরসভার ২০২২-২৩ অর্থ বছরের ৮০ কোটি ৮২ লক্ষ ১৪ হাজার ৬৪১ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করেছেন মেয়র এডভোকেট শিব শংকর দাস।
মঙ্গলবার দুপুরে পৌর কার্যালয়ে মেয়রের সভাপতিত্বে বক্তব্য রাখেন পৌর নির্বাহী প্রকৌশলী আরিফ সারোয়ার বাতেন, সচিব বেলজুর রহমান খান, হিসাবরক্ষণ কর্মকর্তা জামাল উদ্দিন, কাউন্সিলর, সাংবাদিক ও সুধী সমাজের নেতৃবৃন্দ।
আগামী বছরের বাজেটে পৌর এলাকার বিদ্যুতায়ন, পৌর ভবন, শিশু পার্ক, অডিটোরিয়াম, কসাইখানা, কবরস্থান, শ্বশ্মান, বর্জ্য ব্যবস্থাপনা, ও পাইপ লাইনের মাধ্যমে পানি সরবরাহ, স্যানিটেশনসহ বিভিন্ন খাত অন্তর্ভুক্ত রয়েছে।
– মোঃ শাহীন মিয়া, নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
মোহাম্মদী নিউজ এজেন্সী নিউজ – ফিচার – ফটো নেটওয়ার্ক

