Don't Miss
Home / আজকের সংবাদ / ব্রাহ্মণবাড়িয়ায় বাস ও মাইক্রো সংঘর্ষে নিহত ৮

ব্রাহ্মণবাড়িয়ায় বাস ও মাইক্রো সংঘর্ষে নিহত ৮

জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ায় বিজয়নগরে যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ৮ জন নিহত ও অন্তত তিনজন আহত হয়েছেন। আহতদের অবস্থাও আশংকাজনক। নিহতরা সিলেট জেলার বাসিন্দা।

তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি। তবে তারা সবাই মাইক্রোবাসের যাত্রী বলে পুলিশ জানিয়েছে।

branmonbariaবিজয়নগর থানার ওসি মো. আলী আরশাদ জানান, আজ শুক্রবার সকাল নয়টায় ঢাকা-সিলেট মহাসড়কের বিজয়নগর উপজেলার ইসলামপুরের শশই এলাকায় সিলেট থেকে ঢাকাগামী এনা পরিবহনের একটি বাসের সঙ্গে সিলেটগামী একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসের ৭ যাত্রীর মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত চারজনকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে আরও একজন মারা যান। তারা সবাই একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে মাইক্রোবাসে করে সিলেট যাচ্ছিলেন।

দুর্ঘটনার পর থেকে ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে বলেও জানান ওসি।

ব্র্রাহ্মণবাড়িয়ার হাটিহাতা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

ট্যাগ : বাস, মাইক্রো, সংঘর্ষে, নিহত, বিজয়নগর, মুখোমুখি, ব্রাহ্মণবাড়িয়ায়
x

Check Also

জুনে সারা দেশে ৪৭২ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৩৮, মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণহানি সর্বোচ্চ

এমএনএ প্রতিবেদক গত জুন মাসে সারা দেশে ৪৭২টি সড়ক দুর্ঘটনায় ৪৩৮ জন নিহত এবং ৫৬১ ...