Don't Miss
Home / অর্থনীতি / মোংলায় কয়লা নিয়ে চীনা জাহাজ ভিড়ছে আজ
মোংলা

মোংলায় কয়লা নিয়ে চীনা জাহাজ ভিড়ছে আজ

এমএনএ অর্থনীতি ডেস্কঃ রামপাল তাপবিদ্যুৎকেন্দ্রের কয়লা নিয়ে ইন্দোনেশিয়া থেকে আসা চীনা পতাকাবাহী জাহাজ এম ভি জে হ্যায় মোংলা বন্দরের হাড়বাড়ীয়ায় ভিড়বে আজ।

আজ শনিবার বন্দরের পশুর চ্যানেলের হাড়বাড়ীয়ার ১১ নম্বর অ্যাংকরেজে ভেড়ার কথা রয়েছে।

তারপর বিদেশি জাহাজটি থেকে খালাসকৃত কয়লা লাইটারেজে করে নেয়া হবে রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের জেটিতে।

জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট টগি শিপিং অ্যান্ড লজিস্টিক লিমিটেডের খুলনার সহকারী ব্যবস্থাপক খন্দকার রিয়াজুল হক জানান, ইন্দোনেশিয়া থেকে রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের ২৬ হাজার ৬২০ মেট্রিক টন জ্বালানি কয়লা নিয়ে গত ২১ মে মোংলা বন্দরের উদ্দেশে ছেড়ে আসে চীনের পতাকাবাহী জাহাজ এম ভি জে হ্যায়।

মোংলা বন্দরের ফেয়ারওয়ে বয়ায় পৌঁছানোর পর আজ শনিবার জাহাজটি বন্দরের পশুর চ্যানেলের হাড়বাড়ীয়ার ১১ নম্বর অ্যাংকরেজে ভিড়বে। ভেড়ার পরেই জাহাজটি হতে কয়লা খালাসের কাজ শুরু হবে।

তিনি আরও বলেন, ‘রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের জন্য এর আগে ইন্দোনেশিয়া থেকে ১৬ মে বাংলাদেশি পতাকাবাহী জাহাজ এমভি বসুন্ধরা ইমপ্রেসে ৩০ হাজার মেট্রিক টন ও ২৯ মে এমভি বসুন্ধরা ম্যাজেস্টি জাহাজে ৩০ হাজার ৫০০ মেট্রিক টন কয়লা এসেছে মোংলা বন্দরে।’

x

Check Also

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল

এমএনএ প্রতিবেদক উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপটি আরও ঘনীভূত হয়ে ...