Don't Miss
Home / বিজ্ঞান ও প্রযুক্তি / মোবাইলে চালু হলো ‘আনলিমিটেড’ ডাটা প্যাকেজ
আনলিমিটেড

মোবাইলে চালু হলো ‘আনলিমিটেড’ ডাটা প্যাকেজ

এমএনএ বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্কঃ মোবাইলের ‘আনলিমিটেড’ (মেয়াদবিহীন) ডাটা প্যাকেজ এবং নিরবচ্ছিন্ন মাসিক ইন্টারনেট প্যাকেজের উদ্বোধন করেছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।

বৃহস্পতিবার রাজধানীর রমনায় বিটিআরসি কার্যালয়ে এই কার্যক্রমের উদ্বোধন করেন তিনি।

আনলিমিডেট বলা হলেও এ প্যাকেজের মেয়াদ এক বছর।

প্রাথমিক ভাবে আনলিমিটেড ডাটা প্যাকেজের মধ্যে গ্রামীণফোনে ১ হাজার ৯৯ টাকায় ১৫ জিবি ও ৪৪৯ টাকায় ৫ জিবি প্যাকেজ কেনা যাবে।

রবিতে ৩১৯ টাকায় ১০ জিবি, বাংলালিংকে ৩০৬ টাকায় ৫ জিবি এবং টেলিটকে ৩০৯ টাকায় ২৬ জিবি ও ১২৭ টাকায় ৬ জিবি পাওয়া যাবে।

অনুষ্ঠানে বিটিআরসির চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার ও বিভিন্ন অপারেটরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

x

Check Also

মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত চালুতে সরকারের জোর তৎপরতা: উপদেষ্টা মাহদী

এমএনএ প্রতিবেদক মালয়েশিয়ায় বাংলাদেশের শ্রমবাজার দ্রুত পুনরায় চালু করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে ...