Don't Miss
Home / সাহিত্যপাড়া / যোগ্য ব্যক্তি না পাওয়ায় এখনো বিয়ে করিনিঃ পপি
বিয়ে

যোগ্য ব্যক্তি না পাওয়ায় এখনো বিয়ে করিনিঃ পপি

এমএনএ বিনোদন ডেস্কঃ চিত্রনায়িকা সাদিকা পারভীন পপি। বয়স ৪০। এখনো বিয়ে করেননি এই নায়িকা। এতদিন বিয়ে না করার পিছনে কোন ‘গোপন’ কারণ রয়েছে বলে অনেকেই বলেন। এবার সেই তথ্যই ফাঁস করে দিলেন এই নায়িকা।

পপি গণমাধ্যমকে বলেন, পরিবারের বাবা-মা ভাইবোন রয়েছে। কিন্তু এর বাইরেও নিজের জীবন বলে একটা কথা আছে। আমিও কাউকে নিয়ে জীবন শুরু করতে চাই। তবে মনের মতো মানুষ আর যোগ্য ব্যক্তি না পাওয়ার কারণে এখনো বিয়ে করা হয়ে ওঠেনি।

কিছুদিন আগে পপির নামের সঙ্গে জায়েদ খানের নাম জড়িয়েছে। এমনকি গুঞ্জন উঠেছিলো, গোপনে প্রেমও করছেন তারা।

এ ব্যাপারে পপি বলেন, চলচ্চিত্রে একই পরিবারের সদস্য আমরা। আমাদের গণ্ডি একই। আমি প্রত্যেকের কাছে অনুরোধ করব, অযোগ্য ব্যক্তির সঙ্গে আমাকে জড়িয়ে আমার ক্ষতি করবেন না। তার সঙ্গে আমার কোনো ব্যক্তিগত সম্পর্ক ছিল না। যেটুকু ছিল সেটুকু হচ্ছে প্রফেশনাল।

x

Check Also

জামায়াত ফেরেশতাদের দল নয় : ডা. শফিকুর রহমান

এমএনএ নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান ...