Don't Miss
Home / সারাদেশ / রাজশাহীতে সর্বনিম্ন তাপমাত্রা ৫ দশমিক ৮ ডিগ্রি

রাজশাহীতে সর্বনিম্ন তাপমাত্রা ৫ দশমিক ৮ ডিগ্রি

এমএনএ রিপোর্ট : রাজশাহীতে বইছে তীব্র শৈত্যপ্রবাহ। আজ শনিবার দিনের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এটিই দেশের সর্বনিম্ন তাপমাত্রা। চলতি মৌসুমে রাজশাহীতে সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ডও এটি।

আবহওয়া অফিস বলছে, সর্বনিম্ন তাপমাত্রা ৬ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামলেই সেটি তীব্র শৈত্যপ্রবাহ। শনিবার সকাল ৬টার দিকে সর্বনিম্ন তাপমাত্রা ৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। দুপুর ১২টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ১৯ ডিগ্রি সেলসিয়াস।

এর আগে গত শুক্রবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ২২ দশমিক ৫ এবং সর্বনিম্ন ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।

রাজশাহীসহ উত্তরাঞ্চলের জেলাগুলোতে জেঁকে বসেছে শীত। গত তিন দিন ধরে দিনে-রাতের গড় তাপমাত্রা ওঠানামা করছে ৭ থেকে ৫ ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে। যাকে মাঝারি শৈত্যপ্রবাহ হিসেবে জানিয়েছে আবহাওয়া অফিস। গত বৃহস্পতিবার রাজশাহীর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। আর গত বুধবার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

ফলে পুরো অঞ্চলজুড়ে অনুভূত হচ্ছে- তীব্র শীত। এতে উত্তরাঞ্চলের স্বাভাবিক জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। ভোটের দিন অঞ্চলজুড়ে শীতের তীব্রতা আরও বাড়বে বলে আগাম বার্তা দিয়েছে স্থানীয় আবহাওয়া দপ্তর।

রাজশাহী আবহাওয়া দপ্তরের পর্যবেক্ষণ সেলের দেয়া তথ্যমতে, চলতি শীত মৌসুমে শনিবার সকালে রাজশাহীতে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

রাজশাহী আবহাওয়া দপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মান্নান জানান, গত তিন দিন ধরে রাজশাহীসহ উত্তরাঞ্চলের জেলাগুলোতে মাঝারি শৈত্যপ্রবাহ চলছে। তাপমাত্রা ১০ ডিগ্রি সেলিসিয়াসের নিচে হলেই সেটিকে শৈত্যপ্রবাহ বলে ধরা হয়।

আবহাওয়া কর্মকর্তা আরও জানান, আজ শনিবার দিনের শেষে আরও শীতের প্রকোপ বাড়তে পারে। আগামীকাল রবিবারও একই ধরনের তাপমাত্রা বিরাজমান থাকার সম্ভাবনা রয়েছে বলে জানান তিনি। আগামী ২ জানুয়ারি পর্যন্ত উত্তরাঞ্চলসহ দেশের অনেক জায়গায় শীতের এই দাপট চলতে পারে বলে রাজশাহী আবহাওয়া দপ্তর পূর্বাভাস দিয়েছে।

x

Check Also

আগামী এক বছরকে ‘নজরুল বর্ষ’ ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী

ময়মনসিংহ প্রতিনিধি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম–এর ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে আগামী এক বছরকে ‘নজরুল বর্ষ’ ...