Don't Miss
Home / আইন আদালত / রায়ের বিরুদ্ধে খালেদা জিয়ার আপিল
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায়ের পর আদালত থেকে কারাগারের পথে খালেদা জিয়া।

রায়ের বিরুদ্ধে খালেদা জিয়ার আপিল

এমএনএ রিপোর্ট : জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। আজ মঙ্গলবার হাইকোর্টে খালেদা জিয়ার পক্ষে আপিল করেন তাঁর আইনজীবীরা।
আজ মঙ্গলবার বেলা ৩টার দিকে খালেদা জিয়ার আইনজীবী দলের সদস্য ব্যারিস্টার কায়সার কামাল হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই আপিল আবেদন জমা দেন।
নথিপত্রসহ ১২২৩ পৃষ্ঠার ওই আবেদনে আপিল দায়েরকারী আইনজীবী হিসেবে জ্যেষ্ঠ আইনজীবী আবদুর রেজাক খানের নাম রয়েছে। সাজার রায়ের বিরুদ্ধে ২৫টি যুক্তি দেখিয়ে আবেদনে খালেদার জিয়ার খালাস চাওয়া হয়েছে।
গতকাল সোমবার বিকেলে বিশেষ জজ আদালত-৫-এর বিচারক আখতারুজ্জামানের কার্যালয় থেকে মামলার রায়ের সার্টিফায়েড কপি বা অনুলিপি নেন খালেদা জিয়ার আইনজীবী সানাউল্লাহ মিঞা।
আজ বেলা তিনটায় হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় আপিলটি জমা দেন খালেদা জিয়ার অন্যতম আইনজীবী কায়সার কামাল।
আপিল দায়েরকারী আইনজীবী হিসেবে নাম রয়েছে জ্যেষ্ঠ আইনজীবী আবদুর রেজাক খানের। গণমাধ্যমকর্মীদেরকে রেজাক খান বলেন, খালেদা জিয়ার সাজার বিরুদ্ধে আপিল প্রস্তুত করে তা হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় পাঠানো হয়েছে।
গত ৮ ফেব্রুয়ারি এই মামলার রায়ে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড ও জরিমানা করেন বিশেষ জজ আদালত-৫। এ ছাড়া খালেদা জিয়ার বড় ছেলে ও বিএনপির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ অপর পাঁচ আসামির প্রত্যেককে ১০ বছরের কারাদণ্ড ও জরিমানা করা হয়।
রায়ের দিন ৬৩২ পৃষ্ঠার রায়ের সার সংক্ষেপ পড়েন আদালত। রায়ের অনুলিপি এক হাজার ১৬৮ পৃষ্ঠার।
দুর্নীতির এই মামলার রায়ের পর থেকে নাজিমুদ্দিন রোডের পুরোনো কেন্দ্রীয় কারাগারে রয়েছেন খালেদা জিয়া।
x

Check Also

এক মামলায় জামিন পেয়েছেন সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী

আদালত প্রতিবেদক সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী একটি মামলায় জামিন পেয়েছেন। রোববার (১২ এপ্রিল) ঢাকা ...