Don't Miss
Home / নারী ও ‍শিশু / শিশু সাহিত্যিক আলী ইমাম চলে গেলেন না ফেরার দেশে
আলী ইমাম

শিশু সাহিত্যিক আলী ইমাম চলে গেলেন না ফেরার দেশে

এমএনএ ফিচার ডেস্কঃ বিশিষ্ট লেখক, শিশু সাহিত্যিক, সংগঠক ও গণমাধ্যম ব্যক্তিত্ব আলী ইমাম আর নেই (ইন্না লিল্লাহি…রাজিউন)। শ্বাসযন্ত্রে, নিউমোনিয়াসহ নানা জটিল রোগ নিয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (২১ নভেম্বর) তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর।

ছড়াকার ইমরান পরশ তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

আলী ইমাম বাংলাদেশ টেলিভিশনের মহাব্যবস্থাপক ছিলেন। ২০০৬ সালে চাকরি থেকে অবসরের পর কম্পিউটার প্রকৌশলে স্নাতক ডিগ্রি নেয়ার জন্য স্যার সাঈদ ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজিতে ভর্তি হন। ২০১০ সালে স্নাতক সম্পন্ন করেন আলী ইমাম।

গল্প, উপন্যাস, প্রবন্ধ, ফিচার, ভ্রমণকাহিনী, বিজ্ঞান কল্পকাহিনী সবই তিনি লিখেছেন ছোটদের জন্য। তার প্রকাশিত গ্রন্থসংখ্যা ছয় শতাধিক।

তাঁর নকশায় রাজধানীতে নির্মিত হয়েছে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটার’।

তিনি ১৯৫০ সালের ৩১ ডিসেম্বর ব্রাহ্মণবাড়িয়ায় জন্মগ্রহণ করেন। জন্মের ৬ মাস পরই তার পরিবার ঢাকায় চলে আসে। পুরান ঢাকার ওয়ারী, লিঙ্কন রোড, নয়াবাজার, নওয়াবপুর, কাপ্তানবাজার, ফুলবাড়িয়া এলাকায় তার শৈশব কেটেছে।

বাংলাদেশের শিশু সাহিত্যে সামগ্রিক অবদানের জন্য আলী ইমাম বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার (২০০১) এবং শিশু একাডেমি শিশুসাহিত্য পুরস্কার (২০১২) ছাড়াও অনেক পুরস্কার লাভ করেছেন।

x

Check Also

সক্ষমতা

জেলা-উপজেলা হাসপাতালের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকারঃ প্রধানমন্ত্রী তারেক রহমান

এমএনএ জাতীয় ডেস্কঃ জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোর সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে দেশের স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় ...