Don't Miss
Home / হোম স্লাইডার / শীতের শুরু থেকেই নিতে হবে ত্বকের যত্ন
শীতের

শীতের শুরু থেকেই নিতে হবে ত্বকের যত্ন

এমএনএ জীবনচর্চা ডেস্কঃ শীতের সময় আমাদের ত্বক রুক্ষ এবং শুষ্ক হয়ে যায় তাই এসময়ে ত্বকের যত্নটা একটু বেশিই নিতে হয়। হালকা শীত শুরু হতেই ত্বক শুষ্ক হতে শুরু হয়। তাই এখন থেকেই ত্বকের যত্ন নিতে শুরু করুন।

ত্বক আর্দ্র রাখা: ত্বক ময়শ্চারাইজড রাখলেই ত্বকে আদ্র থাকে। নিয়মিত ক্রিম অথবা অলিভ অয়েল ম্যাসাজ করলেই ত্বক শীতেও ভালো রাখা সম্ভব। তবে শীতের সময় সাবান যতটা সম্ভব এড়িয়ে চলুন। তার বদলে শাওয়ার জেল এবং ক্রিম বেসড ফেসওয়াশ ব্যবহার করলে ত্বককে রুক্ষতা থেকে বাঁচানো সম্ভব।

পরিমিত পানি খাওয়া: ত্বক আদ্র রাখতে চাইলে ক্রিমের পাশাপাশি সঠিক পরিমানে পানিও পান করতে হবে। পানি শরীরকে ভিতর থেকে আর্দ্র রেখে ত্বককে শুষ্ক হওয়া থেকে বিরত রাখে। তাই সঠিক পরিমানে পানি খেতে হবে।

শীতেও ব্যবহার করুন সানস্ক্রিন: শীতে রোদর তাপ গায়ে লাগলে ভালোই লাগে। তবে রোদ শীত অথবা গরম যে ঋতুরই হোক না কেন সানস্ক্রিন ছাড়া একেবারেই বাইরে যাওয়া যাবে না। শীতের কড়া রোদে ত্বকে ট্যান পড়তে বেশি সময় লাগবে না। তাই রোদে বের হলে অবশ্যই সানস্ক্রিন মেখে বের হবেন। সেই সঙ্গে ব্যাগে ছাতা এবং সানগ্লাসও রাখতে ভুলবেন না।

x

Check Also

জুনে সারা দেশে ৪৭২ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৩৮, মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণহানি সর্বোচ্চ

এমএনএ প্রতিবেদক গত জুন মাসে সারা দেশে ৪৭২টি সড়ক দুর্ঘটনায় ৪৩৮ জন নিহত এবং ৫৬১ ...