Don't Miss
Home / অর্থনীতি / শেখ রাসেল দিবসে ১০ প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
উদ্বোধন

শেখ রাসেল দিবসে ১০ প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

এমএনএ অর্থনীতি ডেস্কঃ শেখ রাসেল দিবস উপলক্ষে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১০টি প্রকল্প উদ্বোধন ও ৭টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন।

‘শেখ রাসেল দিবস-২০২৩’ উপলক্ষে বুধবার (১৮ অক্টোবর) আইসিটি মন্ত্রণালয়ের এসব প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি।

বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘শেখ রাসেল দীপ্তিময়, নির্ভীক নির্মল দুর্জয়’ প্রতিপাদ্যে আয়োজিত শেখ রাসেল ও স্মার্ট বাংলাদেশ পদক প্রদান ও শেখ রাসেল দিবস-২০২৩-এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় আজ।

কিশোর-কিশোরীদের সাইবার অপরাধ রোধে ১৩২১৯ নম্বরের হেল্পলাইন সেবা, স্মার্ট ৩৩৩, স্মার্ট প্রেগনেন্সি মনিটরিং সিস্টেম এবং সমন্বিত ই-টোল কালেকশন সেবাসহ আরও মোট ১০টি ই-সেবা প্রকল্পের উদ্বোধন করেন সরকার প্রধান।

এতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রী জুনাইদ আহমেদ পলক সম্পাদিত ‘স্মরণে আবরণে শেখ রাসেল’ বইটির মোড়ক উন্মোচন করেন প্রধানমন্ত্রী।

x

Check Also

কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে আরও ৫২ বাংলাদেশি দেশে ফিরলেন, দায়ীদের বিরুদ্ধে মামলা

এমএনএ প্রতিবেদক কম্বোডিয়ার বিভিন্ন সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে উদ্ধার হওয়া আরও ৫২ জন বাংলাদেশি দেশে ...