Don't Miss
Home / হোম স্লাইডার / সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

এমএনএ রিপোর্ট : করোনাভাইরাস সম্পর্কিত বিষয়সহ দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আজ বুধবার সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল বিটিভি ও বাংলাদেশ বেতারে একযোগে সম্প্রচারের পাশাপাশি বেসরকারি টেলিভিশন চ্যানেল ও রেডিও স্টেশনগুলোও প্রধানমন্ত্রীর এ ভাষণ প্রচার করবে।

গত ২৩ মার্চ সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের প্রধানমন্ত্রীর ভাষণের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘প্রধানমন্ত্রী ২৫ মার্চ জাতির উদ্দেশে ভাষণ দেবেন। সকলের প্রতি অনুরোধ প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি বিশ্বাস রাখুন, সরকারের প্রতি আস্থা রাখুন।’

তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী প্রয়োজনীয় যেসব কথা বলা দরকার জাতির উদ্দেশে ভাষণে এসে সেসব করণীয় সম্পর্কে অবশ্যই জাতিকে জানাবেন।’

x

Check Also

এবারের হজ ব্যবস্থাপনায় বাংলাদেশের দক্ষতার প্রশংসা সৌদি হজ ও উমরাহ মন্ত্রীর

এমএনএ প্রতিবেদক এ বছরের হজ ব্যবস্থাপনায় বাংলাদেশের দক্ষতা, সুশৃঙ্খলতা ও কার্যকর পদক্ষেপের প্রশংসা করেছেন সৌদি ...