Don't Miss
Home / হোম স্লাইডার / সৃজিতকে আমি কাউকে সুপারিশ করতে বলিনি: মিথিলা
মিথিলা

সৃজিতকে আমি কাউকে সুপারিশ করতে বলিনি: মিথিলা

এমএনএ বিনোদন ডেস্কঃ দুই বাংলায় সমানতালে অভিনয় প্রতিভার সুবাস ছড়িয়ে বেড়াচ্ছেন রাফিয়াত রশীদ মিথিলা। তারই ধারাবাহিকতায় এবার টালিউডে মুক্তি পেতে যাচ্ছে তার অভিনীত প্রথম ছবি ‘মায়া’।

মিথিলার স্বামী সৃজিত মুখোপাধ্যায় টালিউডের নন্দিত নির্মাতা। অনেকেই মনে করেন সৃজিতের মাধ্যমেই হয়ত সেখানকার ওটিটি ও চলচ্চিত্রে নিজেকে যোগ করেছেন এ অভিনেত্রী। এবার ভারতীয় সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে বিষয়টি পরিষ্কার করলেন মিথিলা। দিয়েছেন সৃজিত সম্পর্কে নতুন তথ্য।

মিথিলা বলেন, ‘কখনো সৃজিতকে আমি বলিনি আমাকে ওর সিনেমায় নিতে কিংবা আমার হয়ে কাউকে সুপারিশ করতে। এটা কখনো বলবই না। কারণ আমি খুবই স্বাধীনচেতা। জীবনে এই পর্যন্ত এসেছি নিজের পরিশ্রমে এবং নিজের যোগ্যতায়। তাই আমি যোগ্য হলে আমার কাছে কাজের প্রস্তাব আসবে। কাজের ক্ষেত্রে আমার ওয়ার্ক এথিক্স এবং আত্মসম্মানবোধ খুব বেশি।’

এদিকে জানা যায়, উইলিয়াম শেক্সপিয়রের ‘ম্যাকবেথ’ নাটক থেকে নির্মাণ করা হয়েছে ‘মায়া’ সিনেমাটি। এটি পরিচালনা করেছেন রাজর্ষি দে।

মিথিলা ছাড়াও ছবিটিতে অভিনয় করেছেন কমলেশ্বর মুখোপাধ্যায়, তনুশ্রী চক্রবর্তী, গৌরব চক্রবর্তী ও সুদীপ্তা চক্রবর্তী।

প্রসঙ্গত, এছাড়া বিশেষ কিছু চরিত্রে অভিনয় করেছেন কণীনিকা বন্দ্যোপাধ্যায়, রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়, রোহিত বন্দ্যোপাধ্যায়, রিচা শর্মা, সুদীপ্তা বন্দ্যোপাধ্যায়, রণিতা দাস, দেবলীনা কুমার, রতশ্রী দত্ত, ইশান মজুমদার, সায়ন্তনী গুহঠাকুরতা, অসীম রায় চৌধুরী, গৌরব চট্টোপাধ্যায়, অনিন্দ্য চট্টোপাধ্যায় এবং কান সিংহ সোধাকে।

x

Check Also

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের ফাইল অনুমোদন নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য, অনিয়ম প্রমাণে চ্যালেঞ্জ আসিফ মাহমুদের

এমএনএ প্রতিবেদক স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কোনো ফাইলে অনিয়ম হয়ে থাকলে তা সুনির্দিষ্টভাবে প্রকাশ ও প্রমাণ ...