স্বদেশ প্রত্যাবর্তন দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করছে সর্বস্তরের মানুষ।
স্বদেশ প্রত্যাবর্তন দিবসে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা
Posted by: News Desk
January 10, 2018
এমএনএ রিপোর্ট : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবসে তার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে আওয়ামী লীগসহ বিভিন্ন সংগঠন এবং সর্বস্তরের মানুষ।
দিবসটি উপলক্ষে বুধবার (১০ জানুয়ারি) সকালে ধানমন্ডির ৩২ নম্বরের বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আওয়ামী লীগসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
এর আগে সকাল ৭টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন।
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বঙ্গবন্ধু ভবন ত্যাগ করার পর ঢাকা মহানগর আওয়ামী লীগসহ দলের সহযোগী সংগঠনের নেতা-কর্মী-সমর্থক ও সর্বস্তরের মানুষ সারিবদ্ধভাবে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদন করেন।
পরে সেখানে শিশু-কিশোরসহ হাজার-হাজার নারী-পুরুষ জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণের মধ্যদিয়ে বাঙালি জাতির শ্রেষ্ঠ সন্তান বঙ্গবন্ধুকে শ্রদ্ধাভরে স্মরণ করে। এরপর সকাল ৯টার মধ্যেই বঙ্গবন্ধুর প্রতিকৃতি ফুলে-ফুলে ভরে যায়।

স্বদেশ প্রত্যাবর্তন দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করছেসন স্বাধীনতা চিকিৎসক পরিষদের সদস্যরা।
আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন ছাড়াও বঙ্গবন্ধু পরিষদ, ঢাকা মহানগর ছাত্রলীগ (উত্তর ও দক্ষিণ), মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল, সম্মিলিত সাংস্কৃতিক জোট, কৃষক লীগ, তাঁতিলীগ, স্বাধীণতা চিকিৎসক পরিষদ, মহানগর মহিলা যুবলীগ, বাংলাদেশ পানি উন্নয়ন শ্রমিক কর্মচারী লীগ, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন, জগন্নাথ ছাত্রলীগ, বঙ্গবন্ধু সৈনিক লীগ, আওয়ামী সাংস্কৃতিক ফোরাম, মুক্তিযোদ্ধা কল্যাণ পুনর্বাসন সোসাইটি, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ সমিতি, মুক্তিযোদ্ধা সংহতি পরিষদ, আওয়ামী শিল্পী গোষ্ঠী, কেন্দ্রীয় যুবলীগ, কেন্দ্রীয় যুব শ্রমিক লীগ, বাংলাদেশ হকার্স লীগ, বঙ্গবন্ধু গবেষণা পরিষদসহ বিভিন্ন সংগঠন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানায়।
বাঙালি জাতির মুক্তি সংগ্রামের ইতিহাসে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের ঘটনা বিশেষ তাৎপর্যপূর্ণ। ১৯৭১ সালে নয় মাসের সশস্ত্র ও রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধে দেশ স্বাধীন হলেও প্রকৃতপক্ষে বঙ্গবন্ধুর দেশে ফিরে আসার মধ্য দিয়েই বাঙালির বিজয় পূর্ণতা লাভ করে। জাতির পিতা নিজেই তার এ স্বদেশ প্রত্যাবর্তনকে আখ্যায়িত করেছিলেন ‘অন্ধকার হতে আলোর পথে যাত্রা’- এ জার্নি ফ্রম ডার্কনেস টু লাইট হিসেবে।
দিবসে সর্বস্তরের স্বদেশ প্রত্যাবর্তন শ্রদ্ধা মানুষের 2018-01-10