Don't Miss
Home / হোম স্লাইডার / ১২ মামলায় আদালতে হাজিরা দেবেন খালেদা

১২ মামলায় আদালতে হাজিরা দেবেন খালেদা

এমএনএ রিপোর্ট : রাজধানীর দারুস সালাম থানার নাশকতা, রাষ্ট্রদ্রোহিতা ও দুর্নীতির ৯ মামলাসহ ১২টি মামলায় আগামীকাল বুধবার আদালতে হাজিরা দেবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

অন্য তিনটি মামলা হচ্ছে- নাইকো দুর্নীতি মামলা, বড় পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলা ও রাষ্ট্রদ্রোহের অভিযোগে দায়ের করা একটি মামলা।

আজ মঙ্গলবার খালেদা জিয়ার আইনজীবী সানাউল্লাহ মিয়া এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, মিরপুরের দারুস সালাম থানার নাশকতার ৯ মামলায় আগামীকাল বুধবার আদালতে আত্মসমর্পণ করবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। একই সঙ্গে তিনি নাইকো দুর্নীতি মামলা, বড়পুকুরিয়া কয়লা খনি দুর্নীতির মামলা ও রাষ্ট্রদ্রোহ মামলায় আদালতে হাজিরা দেবেন।

সানাহউল্লাহ মিয়া বলেন, খালেদা জিয়া আইনের প্রতি শ্রদ্ধাশীল। আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে তিনি আদালতে আত্মসমর্পণ করে জামিনের প্রার্থনা করবেন। আমরা আশা করছি আদালত তার জামিন মঞ্জুর করবেন।

KHALEDA.তিনি বলেন, আদালতের নির্দেশ থাকায় সব ঠিক থাকলে খালেদা জিয়া আগামীকাল বুধবার বেলা ১১টা থেকে ১২টার মধ্যে আদালতে উপস্থিত হবেন।

মামলার বিবরণ

দারুস সালাম থানার মামলাগুলোর মধ্যে ৪(৩)১৫ এবং ৮(২) ১৫ নম্বর মামলায় গত ১১ মে খালেদা জিয়াসহ বিএনপির ৫১ নেতা-কর্মীর বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পুলিশ।

এরপর গত ২৬ মে ৬(২)১৫ নম্বর মামলায় খালেদা জিয়াসহ ২৬ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়।

গত ২৯ মে খালেদা জিয়াসহ ৫১ আসামির বিরুদ্ধে এ থানার আরও দুটি মামলায় অভিযোগপত্র দাখিল করে পুলিশ।

সর্বশেষ গত ৬ জুন ২৯(২)১৫, ৫(২)১৫, ৩১(২)১৫ ও ৬২(১)১৫ নম্বর মামলায় খালেদা জিয়াসহ ১০৫ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ।

সবগুলো মামলায় খালেদা জিয়াকে পলাতক দেখিয়ে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করা হয়।

এর বাইরে নাইকো, গ্যাটকো, বড় পুকুরিয়া কয়লা খনি, জিয়া চ্যারিটেবল ও জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগপত্র হয়েছে।

এর মধ্যে নাইকো দুর্নীতি মামলা এবং বড় পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলায় আগামীকাল বুধবার অভিযোগ গঠনের শুনানির তারিখ রয়েছে।

আর আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী মমতাজ উদ্দিন আহমদ মেহেদী গত ২৫ জানুয়ারি ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে খালেদার বিরুদ্ধে যে মামলা করেন, তাতে আগামী রবিবার তার হাজিরার তারিখ রয়েছে।

x

Check Also

জুনে সারা দেশে ৪৭২ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৩৮, মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণহানি সর্বোচ্চ

এমএনএ প্রতিবেদক গত জুন মাসে সারা দেশে ৪৭২টি সড়ক দুর্ঘটনায় ৪৩৮ জন নিহত এবং ৫৬১ ...