Don't Miss
Home / হোম স্লাইডার / ৩৫তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ

৩৫তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ

মোহাম্মদী নিউজ এজেন্সী (এমএনএ) :  ৩৫তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। এতে উত্তীর্ণ হয়েছেন ৬ হাজার ৮৮ জন চাকরিপ্রত্যাশী, যাদের এবার মৌখিক পরীক্ষার মুখোমুখি হতে হবে। এই বিসিএসের মাধ্যমে বিভিন্ন ক্যাডারে এক হাজার ৮০৩টি পদে নিয়োগ দেওয়ার কথা রয়েছে।

আজ বুধবার বিকেলে লিখিত পরীক্ষার ফল প্রকাশ করে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

সরকারি কর্ম কমিশনের (পিএসসি) জনসংযোগ কর্মকর্তা ডায়ানা ইসলাম সীমা মোহাম্মদী নিউজ এজেন্সী (এমএনএ) কে এ তথ্য জানান।

ফলাফল পিএসসি’র ওয়েবসাইটে (www.bpsc.gov.bd) পাওয়া যাবে।

BCS

এছাড়া টেলিটক মোবাইলের মাধ্যমে ফলাফল পেতে ম্যাসেজ অপশনে গিয়ে PSC লিখে স্পেস দিয়ে 35 লিখে স্পেস দিয়ে রেজিস্ট্রেশন নম্বর লিখে ১৬২২২ নম্বরে পাঠালে ফিরতি এসএমএসে ফল পাওয়া যাবে।

সাধারণ ক্যাডারে ৩ হাজার ২২৮ জন, সাধারণ এবং কারিগরি/পেমাগত ক্যাডারে ১ হাজার ৮৬১ জন, কারিগরি/পেমাগত ক্যাডারে ৯২৬ জন উত্তীর্ণ হন।

ডায়ানা ইসলাম বলেন, লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মৌখিক পরীক্ষা শুরু হবে আগামী ৩১ জানুয়ারি।

সাধারণ ক্যাডারে ৩২ জন, সাধারণ এবং কারিগরি/পেশাগত ক্যাডারে ১৭ জন, কারিগরি/পেশাগত ক্যাডারে ২৪ জনের প্রার্থিতা বাতিল করেছে কমিশন।

২০১৪ সালের ২৩ সেপ্টেম্বর পিএসসি ৩৫তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশের পর গতবছর ৬ মার্চ ২ লাখ ৪৪ হাজার ১০৭ জন চাকরিপ্রার্থী প্রিলিমিনারি পরীক্ষায় অংশ নেন।

BCS2

২০১৫ সালের ৮ এপ্রিল প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করে পিএসসি, যাতে উত্তীর্ণ হয় ২০ হাজার ৩৯১ জন। তারা লিখিত পরীক্ষায় অংশ নেন। যা গত বছরের ১ সেপ্টেম্বর থেকে শুরু হয় এবং শেষ হয় ১০ অক্টোবর।

বিসিএস বিধিমালা সংশোধনের পর নতুন নিয়ম ও সিলেবাসে ২০০ নম্বরে দুই ঘণ্টার প্রিলিমিনারি পরীক্ষা নেওয়া হয়। প্রতিটি শুদ্ধ উত্তরের জন্য ছিল এক নম্বর। আর ভুল উত্তরের জন্য শূন্য দশমিক ৫০ নম্বর কাটা হয়। আগে ১০০ নম্বরে এক ঘণ্টা প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হতো।

বিভিন্ন ক্যাডারে এক হাজার ৮০৩ জন প্রার্থী নিতে ২০১৪ সালের ২৩ সেপ্টেম্বর বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। এরমধ্যে সাধারণ ক্যাডারে ৪৫৫ জন, প্রফেশনাল/টেকনিক্যাল ক্যাডারে ৪৮৪, সাধারণ শিক্ষা ক্যাডারে ৮২৯ জন, বিশেষায়িত শিক্ষা ক্যাডারে ৩৫ জন নিয়োগ দেওয়ার কথা বিজ্ঞপ্তিতে উল্লেখ ছিল।

এসব পদের বাইরে ৩৪তম বিসিএসে কারিগরি ও পেশাগত ক্যাডারে কোটার বিপরীতে ৬৭২টি শূন্যপদেও ৩৫তম বিসিএস থেকে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে মন্ত্রিসভায়। কোটার বিপরীতে কারিগরি ও পেশাগত ক্যাডারে যোগ্য লোক না পাওয়া গেলে এ বিসিএসেও কোটা শিথিল থাকবে।

x

Check Also

আওয়ামী লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি: মির্জা ফখরুল

এমএনএ প্রতিবেদক বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী (এলজিআরডি) মির্জা ফখরুল ইসলাম ...