Don't Miss
Home / আইন আদালত / ৪৮ ঘণ্টার মধ্যে হাইড্রলিক হর্ন বন্ধের নির্দেশ

৪৮ ঘণ্টার মধ্যে হাইড্রলিক হর্ন বন্ধের নির্দেশ

এমএনএ রিপোর্ট : রাজধানীতে শব্দদূষণ রোধে যানবাহনে হাইড্রলিক হর্ন ব্যবহার বন্ধে ৪৮ ঘণ্টার মধ্যে বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। পাশাপাশি আগামী সাত দিনের মধ্যে ব্যবসা প্রতিষ্ঠান থেকে হাইড্রোলিক হর্ন জব্দ করারও নির্দেশ দেন আদালত।

বিচারপতি কাজী রেজা উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে আজ বুধবার রুলসহ কয়েকটি নির্দেশনা দেন। এই নির্দেশনা বাস্তবায়নের অগ্রগতি জানিয়ে দুই সপ্তাহের মধ্যে বিবাদীদের প্রতিবেদন দিতে বলা হয়েছে।

শব্দদূষণ রোধে হাইড্রলিক হর্নের ব্যবহার বন্ধে নিষ্ক্রিয়তা চ্যালেঞ্জ করে গতকাল মঙ্গলবার রিটটি করে মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মনজিল মোরসেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তাপস কুমার বিশ্বাস।

আদেশের বিষয়টি জানিয়ে মনজিল মোরসেদ গণমাধ্যমকে বলেন, হাইড্রলিক হর্ন আমদানি বন্ধে ব্যবস্থা নিতেও নির্দেশ দেওয়া হয়েছে। বাজারে যেসব হাইড্রলিক হর্ন রয়েছে, তা সাত দিনের মধ্যে জব্দ করতে বলা হয়েছে। এই নির্দেশনা বাস্তবায়নের অগ্রগতি জানিয়ে চার সপ্তাহের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। এ ছাড়া আগামী ২৭ আগস্টের পর কোনো যানে হাইড্রলিক হর্ন ব্যবহার করা হলে তা জব্দে ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

x

Check Also

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের ফাইল অনুমোদন নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য, অনিয়ম প্রমাণে চ্যালেঞ্জ আসিফ মাহমুদের

এমএনএ প্রতিবেদক স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কোনো ফাইলে অনিয়ম হয়ে থাকলে তা সুনির্দিষ্টভাবে প্রকাশ ও প্রমাণ ...