Don't Miss
Home / সাহিত্যপাড়া / অদ্ভুত পোশাকে আলোচনায় উর্বশী রাউতেলা
উর্বশী

অদ্ভুত পোশাকে আলোচনায় উর্বশী রাউতেলা

এমএনএ বিনোদন ডেস্কঃ প্রায় সময়ই বিভিন্ন অনুষ্ঠানে আকর্ষণীয় লুকে নেটিজেনদের নজর কাড়েন বলিউডের লাস্যময়ী নায়িকা উর্বশী রাউতেলা। এবারও তার ব্যতিক্রম নয়। কান ফেস্টিভ্যালে কুমিরের আদলে তৈরি নেকলেস পরে রীতিমতো আলোচনায় এসেছেন উর্বশী।

জমকালো আয়োজনেই বসেছে কান চলচ্চিত্র উৎসবের ৭৬তম আসর। আর এই উৎসবেই রূপের দ্যুতি ছড়ান এই অভিনেত্রী।

এ দিন গোলাপি রঙের একটি গাউনে পরেছিলেন উর্বশী। সঙ্গে কানে এবং গলায় পরেছেন কুমিরের ডিজাইনে তৈরি জুয়েলারি। ইতোমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিওতে এমন লুকেই ধরা দিয়েছেন তিনি।

অভিনেত্রীর এমন সাজপোশাকে নজর কেড়েছেন সবার। কুমিরের আদলে তৈরি এমন নেকলেসে রীতিমতো আলোচনায় এসেছেন উর্বশী। সোশ্যাল মিডিয়ায় ওই ভিডিওতে এমন জুয়েলারি দেখে অনেকেই করেছেন ভূয়সী প্রশংসা। আবার কেউ বা করেছেন নেতিবাচক মন্তব্য।

নেটিজেনদের একজন লিখেছেন, ‘তুমি এত সুন্দর অথচ গলায় টিকটিকি ঝুলিয়ে রেখেছে।’ অভিনেত্রীর এক ভক্ত লেখেন, ‘তুমি বিশ্বের সেরা সুন্দরী।’ এমন অসংখ্য মন্তব্য ভেসে বেড়াচ্ছে নেটদুনিয়ায়।

x

Check Also

জুনে সারা দেশে ৪৭২ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৩৮, মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণহানি সর্বোচ্চ

এমএনএ প্রতিবেদক গত জুন মাসে সারা দেশে ৪৭২টি সড়ক দুর্ঘটনায় ৪৩৮ জন নিহত এবং ৫৬১ ...