Don't Miss
Home / আন্তর্জাতিক / মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার ও নির্বাচন কমিশনকে সুপ্রিম কোর্টের নোটিস
সুপ্রিম কোর্ট

মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার ও নির্বাচন কমিশনকে সুপ্রিম কোর্টের নোটিস

এমএনএ আন্তর্জাতিক ডেস্কঃ ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) ঘিরে বিতর্কের মধ্যেই নির্বাচন কমিশনের কাছে জবাব চাইল সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার কংগ্রেস নেতা তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী সহ বিরোধী নেতাদের দায়ের করা আবেদনের ভিত্তিতে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার, নির্বাচন কমিশনার সুখবীর সিং সান্ধু ও বিবেক যোশী এবং নির্বাচন কমিশনকে নোটিস পাঠাল শীর্ষ আদালত।

ভোটার তালিকা থেকে বিপুল সংখ্যায় নাম বাদ দেওয়া এবং সংশোধন প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে এই আবেদন করেছিলেন বিরোধী নেতারা। একইদিনে দিল্লির যন্তর মন্তরকে নির্দিষ্ট বিক্ষোভস্থলের তালিকা থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েও কেন্দ্রীয় সরকার ও দিল্লি পুলিশের জবাব তলব করেছে আদালত। ফলে নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতা এবং শান্তিপূর্ণ প্রতিবাদের অধিকার দুই গুরুত্বপূর্ণ প্রশ্নই আদালতের বিবেচনায় এল।

বিরোধী নেতাদের অভিযোগ, ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের নামে বিপুল সংখ্যক ভোটারের নাম বাদ পড়েছে। এতে প্রকৃত ভোটারদের ভোটাধিকার ক্ষুণ্ণ হওয়ার আশঙ্কা রয়েছে। এই প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে তারা নিরপেক্ষ তদন্ত এবং ভোটার তালিকা থেকে বাদ পড়া নামগুলির নিরীক্ষার দাবি জানিয়েছেন। তাদের আবেদনে সংশোধন প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করা এবং যোগ্য ভোটারদের নাম বাদ পড়া আটকানোর জন্য প্রয়োজনীয় সুরক্ষাব্যবস্থা গড়ে তোলার কথাও বলা হয়েছে। বৃহস্পতিবার প্রধান বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চ নির্বাচন কমিশন ও সংশ্লিষ্ট কর্তাদের বক্তব্য জানতে চেয়েছে।

এদিন যন্তর মন্তরকে নির্দিষ্ট বিক্ষোভস্থলের স্বীকৃতি থেকে বাদ দেওয়ার সিদ্ধান্তের বিরুদ্ধেও সুপ্রিম কোর্টে শুনানি হয়। দিল্লি পুলিশের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে দায়ের হওয়া আবেদনে কেন্দ্র ও পুলিশের জবাব চেয়েছে আদালত। এই জায়গাটি দীর্ঘদিন ধরেই রাজধানীতে বিভিন্ন রাজনৈতিক ও নাগরিক আন্দোলনের পরিচিত কেন্দ্র।

x

Check Also

নতুন কহেলা কলেজে অধ্যক্ষ নিয়োগ ঘিরে জটিলতা, শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে অর্থ দাবির অভিযোগ

টাঙ্গাইল প্রতিনিধি টাঙ্গাইলের মির্জাপুরের নতুন কহেলা কলেজে অধ্যক্ষ নিয়োগকে কেন্দ্র করে নতুন করে জটিলতা দেখা ...