Don't Miss
Home / শিক্ষাঙ্গন / অনার্স চতুর্থ বর্ষ স্থগিত পরীক্ষার সংশোধিত সময়সূচি

অনার্স চতুর্থ বর্ষ স্থগিত পরীক্ষার সংশোধিত সময়সূচি

এমএনএ ক্যাম্পাস রিপোর্ট : জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিতব্য ২০১৬ সালের চতুর্থ বর্ষ অনার্স এর গত ২৬ আগস্ট তারিখের স্থগিত পরীক্ষা আগামী ১৯ অক্টোবর বৃহস্পতিবার দুপুর ১টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়,এ পরীক্ষার অন্যান্য তারিখ ও সময় অপরিবর্তিত থাকবে।

এছাড়া ২০১৫ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স (পুরাতন সিলেবাস) পরীক্ষার স্থগিত ও অবশিষ্ট পরীক্ষাসমূহের সংশোধিত সময়সূচি প্রকাশ করা হয়েছে।

আগামী ৯ সেপ্টেম্বর থেকে সংশোধিত সময়সূচি অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এ পরীক্ষার বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে জানা যাবে।

x

Check Also

অনগ্রসর এলাকায় শিক্ষার সুযোগ বাড়ালে বিকশিত হবে সুপ্ত প্রতিভা: জুবাইদা রহমান

শিক্ষাঙ্গন প্রতিবেদক দেশের প্রত্যন্ত ও অনগ্রসর অঞ্চলে শিক্ষার সুযোগ আরও সম্প্রসারণ করা গেলে সেখানে লুকিয়ে ...