Don't Miss
Home / বিনোদন ও সাহিত্য / অভিনয় থেকে বিরতিতে যাচ্ছেন সুপারস্টার নয়নতারা
অভিনয়

অভিনয় থেকে বিরতিতে যাচ্ছেন সুপারস্টার নয়নতারা

এমএনএ বিনোদন ডেস্কঃ দক্ষিণি সিনেমার শীর্ষ নায়িকা নয়নতারা। টলিউড জয় করে চমক দেখাতে চলেছেন বলিউডে। কেননা সুপারস্টার শাহরুখ খানের মুক্তিপ্রতিক্ষীত সিনেমা ‘জওয়ান’ সিনেমায় দেখা যাবে তাকে।

ক্যারিয়ারে যখন এমন সুবাতাস বইছে ঠিক সে সময় শোনা গেল, অভিনয় ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন নয়নতারা। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

গত বছর নয়নতারার কোল আলো করে এসেছে জমজ সন্তান। তার ব্যস্ততা এখন তাদের নিয়েই। সেকারণেই অভিনয় থেকে ছুটি নিয়ে সন্তানদের সঙ্গে সময় ভাগ করতে চাইছেন এ নায়িকা। একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে এ তথ্য।

সুত্র আরও জানিয়েছে, অভিনয়ের পরিবর্তে নিজের প্রযোজনা সংস্থার দিকে মনোযোগ দিতে চাইছেন নয়ন। তবে এ প্রসঙ্গে অভিনেত্রী কিছু জানাননি। তাকে শেষ বার দেখা গিয়েছিল ‘কানেক্ট’ ছবিতে।

গত বছর দক্ষিণি নির্মাতা ও অভিনেতা ভিগনেশ শিবানের সঙ্গে গাঁটছড়া বাঁধেন নয়নতারা। বিয়ের চারমাস পরই সন্তান জন্ম দেন তিনি। সন্তান জন্ম দিতে অন্যের গর্ভ ভাড়া করেছিলেন তিনি। এ নিয়ে তখন বেশ সমালোচিত হতে হয়েছিল তাকে। তবে একটা সময় এসে স্বাভাবিক হয় সবকিছু।

x

Check Also

স্বরাষ্ট্রমন্ত্রী

শ্রমিক আন্দোলনের নামে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ

এমএনএ রাজনীতি ডেস্কঃ শ্রমিক আন্দোলনের নামে দেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে তাদের কঠোর হস্তে দমন ...