Don't Miss
Home / খেলাধূলা / অলেম্পিক ফুটবলের ফাইনালে আজ মুখোমুখি হচ্ছে ব্রাজিল-স্পেন

অলেম্পিক ফুটবলের ফাইনালে আজ মুখোমুখি হচ্ছে ব্রাজিল-স্পেন

এমএনএ খেলাধুলা ডেস্ক : টানা দ্বিতীয়বার স্বর্ণপদক জয়ের লক্ষ্যে ইয়োকোহামার নিশান স্টেডিয়ামে অলিম্পিক ফুটবলের ফাইনাল খেলতে নেমেছে ব্রাজিল। প্রতিপক্ষ আরেক শক্তিশালী দেশ স্পেন।

দানি আলভেজের নেতৃত্বাধীন দেশটি এবারের অলিম্পিকে শুরু থেকেই দুর্দান্ত খেলে আসছে। শুধুমাত্র সেমিফাইনালেই তারা কঠিন প্রতিদ্বন্দ্বীতার মুখোমুখি হয়েছিল মেক্সিকোর বিপক্ষে। শেষ পর্যন্ত টাইব্রেকারে গিয়ে জিততে হয়েছিল তাদের।

ব্রাজিল একাদশ
সান্তোস (জিকে), কার্লোস দিয়েগো, গুইলার্মে ডগলাস, গুইলার্মে আরানা, ব্রুনো গুইমারেস, ম্যাথিয়াস চুনহা, রিচার্লিসন, অ্যান্টোনি, দানি আলভেজ (অধিনায়ক), নিনো, ক্লওদিনহো।

স্পেন একাদশ
উনাই সিমোন (জিকে), মার্ক চুচুরেলা, পাও তোরেস, মার্টিন জুবিমেন্দি, মার্কোস আসেনসিও, মাইকেল মেরিনো, মাইকেল ওইয়ারজাবাল, এরিক গার্সিয়া, পেদ্রি গঞ্জালেজ, ওস্কার জিল, দানি ওলমো।

x

Check Also

জুনে সারা দেশে ৪৭২ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৩৮, মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণহানি সর্বোচ্চ

এমএনএ প্রতিবেদক গত জুন মাসে সারা দেশে ৪৭২টি সড়ক দুর্ঘটনায় ৪৩৮ জন নিহত এবং ৫৬১ ...