Don't Miss
Home / জাতীয় / নৌকার সেলিনা হায়াৎ আইভির টানা তৃতীয় বিজয়
নৌকা প্রতীকের

নৌকার সেলিনা হায়াৎ আইভির টানা তৃতীয় বিজয়

এমএনএ জাতীয় ডেস্ক : টানা তৃতীয় বারের মত নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচিত হলেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী  সেলিনা হায়াৎ আইভী। নাসিক নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মাহফুজা আক্তার ফল ঘোষণা করেন। ঘোষিত ১৯২টি কেন্দ্রের বেসরকারি ফলাফলে মেয়র পদে আইভী নৌকা প্রতীকে পেয়েছেন ১ লাখ ৬১ হাজার ২৭৩ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী তৈমূর আলম খন্দকার হাতি প্রতীকে পেয়েছেন ৯২ হাজার ১৭১ ভোট।৬৯১০২ ভোটের ব্যবধানে আবারও মেয়র নির্বাচিত হলেন আইভি।

আইভী ও তৈমূর আলম ছাড়া মেয়র পদে অন্য প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা হলেন- বাংলাদেশ খেলাফত মজলিসের এ বি এম সিরাজুল মামুন (দেয়ালঘড়ি), ইসলামী আন্দোলন বাংলাদেশের মাছুম বিল্লাহ (হাতপাখা), বাংলাদেশ কল্যাণ পার্টির রাশেদ ফেরদৌস (হাতঘড়ি), বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো. জসিম উদ্দিন (বটগাছ) ও স্বতন্ত্র মেয়র প্রার্থী কামরুল ইসলাম (ঘোড়া)।এছাড়া নাসিকে কাউন্সিলর পদে সাধারণ ওয়ার্ডে ১৪৮ ও সংরক্ষিত নারী ওয়ার্ডে ৩৪ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

রোববার (১৬ জানুয়ারি) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এই নির্বাচনের ভোটগ্রহণ হয়। সন্ধ্যা সাড়ে ৬টায় নারায়ণগঞ্জের জেলা প্রশাসকের কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তার দপ্তর থেকে ফল ঘোষণা শুরু হয়েছে। এই নির্বাচনে এখন পর্যন্ত বড় ধরনের কোনো অনিয়মের অভিযোগ পাওয়া যায়নি।

x

Check Also

আনসার বাহিনীর জাতীয় সমাবেশ ও প্রধানমন্ত্রীর দরবার কর্মসূচিতে বিশৃঙ্খলা, তিন আনসার সদস্য গ্রেপ্তার

গাজীপুর প্রতিনিধি বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৬তম জাতীয় সমাবেশ ও প্রধানমন্ত্রীর দরবার কর্মসূচিকে ...