Don't Miss
Home / হোম স্লাইডার / আগামী রবিবার জামায়াতের হরতাল

আগামী রবিবার জামায়াতের হরতাল

এমএনএ রিপোর্ট : দলের আমীর মতিউর রহমান নিজামীর রিভিউ আবেদন খারিজ করে মৃত্যুদণ্ড বহাল রাখার প্রতিক্রিয়ায় আগামী রবিবার সারা দেশে হরতাল আহ্বান করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

আজ বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগ মানবতাবিরোধী অপরাধের দায়ে নিজামীর বিরুদ্ধে রায় ঘোষণার পর দলটি এ হরতাল কর্মসূচি ঘোষণা করে।

জামায়াতে ইসলামীর ওয়েবসাইটে দেয়া এক যুক্ত বিবৃতিতে এই হরতালের ডাক দেন দলের ভারপ্রাপ্ত আমীর মকবুল আহমাদ ও ভারপ্রাপ্ত সেক্রেটারী জেনারেল ডা. শফিকুর রহমান।

বিবৃতিতে জামায়াতের এই দুই নেতা ‘মাওলানা নিজামীকে রাষ্ট্রীয় হত্যার ষড়যন্ত্রের’ প্রতিবাদে আগামী ৮ মে হরতালসহ ৩ দিনের কর্মসূচি ঘোষণা করেন।

Hortal

কর্মসূচির মধ্যে রয়েছে- আগামীকাল শুক্রবার দেশব্যাপী দোয়া দিবস, আগামী শনিবার শান্তিপূর্ণ বিক্ষোভ ও আগামী রবিবার সকাল ৬টা থেকে ৯ মে সোমবার সকাল ৬টা পর্যন্ত সারা দেশে শান্তিপূর্ণ সর্বাত্মক হরতাল।

বিবৃতিতে তারা শান্তিপূর্ণভাবে ঘোষিত কর্মসূচি সর্বাত্মকভাবে পালন করার জন্য জামায়াতে ইসলামীর সকল শাখা এবং কৃষক, শ্রমিক, ছাত্র, শিক্ষক, বুদ্ধিজীবী, সুশীলসমাজ, ওলামায়ে-কেরাম ও পেশাজীবীসহ সকল শ্রেণি-পেশার মানুষ তথা দেশের আপামর জনতার প্রতি আহ্বান জানান।

অ্যাম্বুলেন্স, লাশবাহী গাড়ী, হাসপাতাল, ওষুধের দোকান, ফায়ার সার্ভিস ও সংবাদপত্রের গাড়ি হরতালের আওতামুক্ত রাখা হয়েছে।

যুক্ত বিবৃতিতে জামায়াতের ভারপ্রাপ্ত আমীর ও ভারপ্রাপ্ত সেক্রেটারী বলেন, সরকার জামায়াতে ইসলামীকে নেতৃত্ব শূন্য করার উদ্দেশ্যে এবং রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্য কথিত মানবতাবিরোধী অপরাধের বিচারের নামে মাওলানা নিজামীকে হত্যার পরিকল্পনা গ্রহণ করেছে।

বিবৃতিতে তারা আরও বলেন, মাওলানা নিজামীকে হত্যার মাধ্যমে সরকার শুধু জামায়াতে ইসলামীকেই নেতৃত্ব শূন্য করতে চায় না, বরং একজন গণতান্ত্রিক জাতীয় নেতৃত্ব থেকে দেশকে বঞ্চিত করতে চায়।

বিবৃতিতে উল্লেখ করা হয়, আমরা বিশ্বাস করি একের পর এক নেতৃবৃন্দকে হত্যা করে ইসলামী আদর্শকে হত্যা করা যাবে না। মাওলানা মতিউর রহমান নিজামীসহ শহীদ নেতৃবৃন্দের সহকর্মীরা হত্যার বদলে হত্যা নয়, ইসলামী আদর্শ বাস্তবায়ন করেই এই নির্মম হত্যাকাণ্ডের বদলা নেবে।

x

Check Also

জীবন বিমা খাতে বকেয়া দাবির পাহাড়, আস্থার সংকটে পুরো সেক্টর

অর্থনৈতিক প্রতিবেদক বিমাকে বলা হয় বিপদের বন্ধু—দুর্যোগ, অনিশ্চয়তা কিংবা জীবনের কঠিন সময়ে আর্থিক সুরক্ষার এক ...