Don't Miss
Home / আজকের সংবাদ / আজ চাঁদপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী

আজ চাঁদপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী

এমএনএ রিপোর্ট : বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ চাঁদপুর ও হাইমচর সফরে আসছেন।
সফরের শুরুতে সকালে হাইমচরের চরভাঙ্গা গ্রামে বাংলাদেশ স্কাউটের ষষ্ঠ জাতীয় সমাজ উন্নয়ন ক্যাম্প (কমডেকা) আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। বিকেল ৩টায় চাঁদপুর স্টেডিয়ামে জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন তিনি।
আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফর উপলক্ষে চাঁদপুরে উৎসবের আমেজ বিরাজ করছে। প্রধানমন্ত্রীর এ সফরে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ দলের শীর্ষ পর্যায়ের নেতারা সফরসঙ্গী হবেন। এ ছাড়া ১৮ জন সচিব পর্যায়ের কর্মকর্তা কমডেকার স্কাউটস সমাবেশে যোগ দেবেন।
জনসভায় সভাপতিত্ব করবেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও চাঁদপুর পৌরসভার মেয়র নাছির উদ্দিন আহমেদ। সঞ্চালনায় থাকবেন সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফর ঘিরে চাঁদপুরে সর্বত্র সাজ সাজ রব। মোড়ে মোড়ে ব্যানার-ফেস্টুনে ছেয়ে গেছে। আট বছর পর নেত্রীকে বরণ করে নিতে সবাই ব্যস্ত। যাত্রাপথ চাঁদপুর-কুমিলল্গা সড়কের বাবুরহাট এবং সার্কিট হাউস এলাকা থেকে স্টেডিয়াম পর্যন্ত প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানাতে নেতাদের শুভেচ্ছার বিলবোর্ড টানানো হয়েছে। একই অবস্থা হাইমচর উপজেলাজুড়ে। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে শহর ছাড়িয়ে ব্যাপক এলাকাজুড়ে নেওয়া হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।
এবার প্রধানমন্ত্রীর কাছে চাঁদপুরবাসী কয়েকটি দাবি জানাবে। এর মধ্যে রয়েছে- মেঘনা নদীর ওপর চাঁদপুর-শরীয়তপুর সেতু, চাঁদপুরে মেডিকেল কলেজ প্রতিষ্ঠা, হাইটেক পার্ক, স্বতন্ত্র ইলিশ গবেষণা ইনস্টিটিউট, ইকোনমিক জোন প্রতিষ্ঠা ও চাঁদপুরকে পর্যটন নগরী ঘোষণা।
চাঁদপুর জেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য অধ্যক্ষ ড. মো. হাসান খান গণমাধ্যমকে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমনে চাঁদপুরবাসী ধন্য। কারণ তিনি চাঁদপুরের উন্নয়নে ব্যাপক ভূমিকা রেখেছেন। আমরা তাকে তার প্রাপ্য সম্মান দিতে প্রস্তুত। জনসভাস্থল থেকে প্রধানমন্ত্রী চাঁদপুর জেলায় ২৩টি উন্নয়ন কাজের উদ্বোধন ও ২৪ নতুন কাজের ফলক উন্মোচন করবেন।
চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল গণমাধ্যমকে বলেন, বর্তমান সরকার চাঁদপুরে ব্যাপক উন্নয়ন কাজ করেছে। আরো উন্নয়ন কাজের উদ্বোধন করবেন। তার আগমনে জেলার প্রতিটি নেতাকর্মী সার্বক্ষণিক মাঠে থেকে কাজ করে যাচ্ছেন।
x

Check Also

টানা ৫ ঘণ্টার বেশি গাড়ি চালানো যাবে না, সতর্ক করল বিআরটিএ

এমএনএ প্রতিবেদক একটানা দীর্ঘ সময় গণপরিবহণ চালানোর ফলে চালকদের ক্লান্তি, ঝিমুনি ও ঘুমের প্রবণতা বাড়ছে, ...