Don't Miss
Home / আজকের সংবাদ / হংকংকে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ
হংকংয়ে নতুন করে নিজেদের চেনালো বাংলাদেশের অনূর্ধ্ব ১৫ মেয়েরা।

হংকংকে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ

এমএনএ রিপোর্ট : অনূর্ধ্ব-১৫ মেয়েদের নিয়ে হওয়া চারজাতি জকি গার্লস ইন্টারন্যাশনাল ইয়ুথ আমন্ত্রণমূলক ফুটবল কাপে স্বাগতিক হংকংকে ৬-০ গোলের বড় ব্যবধানে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌবর অর্জন করে বাংলাদেশ।
ঘরের মাঠে সাফ ফুটবলে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার সুখস্মৃতি নিয়েই হংকং গিয়েছিল মেয়েদের অনূর্ধ্ব ১৫ দল। সেখানে নতুন করে আনন্দের উপলক্ষই তৈরি করল।
আজ রবিবার হংকংয়ের সিউ সাই ওয়াংয়ে স্টেডিয়ামে খেলা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ প্রথম ম্যাচে মালয়েশিয়াকে ১০-১ গোল বিধ্বস্ত করার পর ইরানকেও ৮-১ গোল হারিয়ে শিরোপার প্রহরই গুনছিল গোলাম রব্বানী ছোটনের মেয়েরা। ফাইনালে হংকংও চ্যালেঞ্জ জানাতে পারল না বাংলাদেশের তহুরা, শামসুন্নাহার, আনুচিংদের।
গতকাল শনিবার ইরানের বিপক্ষেও হ্যাটট্রিক করেছিলেন এ ফরোয়ার্ড। আজ রবিবার চ্যাম্পিয়ন হওয়ার ম্যাচে বাংলাদেশের হ্যাটট্রিক করেছেন তহুরা খাতুন। একটি করে গোল সাজেদা, শামসুন্নাহার ও আনুচিং মোগিনির। প্রথমার্ধে বাংলাদেশ এগিয়ে ছিল ৩-০ গোলে।
ইরানের বিপক্ষে হ্যাটট্রিক করা তহুরা আজ রবিবার ম্যাচের চতুর্থ মিনিটে এগিয়ে নেন বাংলাদেশকে। ৩৯তম মিনিটে সাজেদা খাতুন, ৪০তম মিনিটে তহুরা লক্ষ্যভেদ করলে ম্যাচের নিয়ন্ত্রণ নেয়ে মেয়েরা।
দ্বিতীয়ার্ধে হংকংকে ঘুরে দাঁড়ানোর সুযোগই দেয়নি বাংলাদেশ। ৬৭তম মিনিটে শামসুন্নাহার, ৭২তম মিনিটে আনুচিং মোগিনি গোল করলে জয় নিশ্চিত হয়ে যায়। ৭৪তম মিনিটে হ্যাটট্রিক পূরণ করে জয়ের ব্যবধান আরও বাড়ান তহুরা।
আমন্ত্রণমূলক এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়া বাংলাদেশ ২৪ গোল দিয়ে হজম করেছে মাত্র দুটি।
এই টুর্নামেন্টে যে চার দেশ অংশ নিয়েছিল, তাদের মধ্যে নারী ফুটবল র‍্যাঙ্কিংয়ের বাংলাদেশের স্থান সবার পরে। মালয়েশিয়া ছিল ২২ ধাপ এগিয়ে। ইরান ৪৪ ধাপ। ৩১ ধাপ এগিয়ে ছিল হংকং। কিন্তু এই টুর্নামেন্টে বাংলাদেশের মেয়েরা প্রমাণ করেছে র‍্যাঙ্কিং তাদের কাছে মাথা ঘামানোর কোনো বিষয় নয়।
গত ডিসেম্বরে ঢাকায় সাফ অনূর্ধ্ব ১৫ চ্যাম্পিয়নশিপে শিরোপা জেতা বাংলাদেশের মেয়েরা এর আগে এএফসি আঞ্চলিক টুর্নামেন্টে দুবার শিরোপা জিতেছে। ২০১৫ সালে নেপাল থেকে আর ২০১৬-তে তাজিকিস্তান থেকে এসেছিল সেই সুসংবাদ।
x

Check Also

টানা ৫ ঘণ্টার বেশি গাড়ি চালানো যাবে না, সতর্ক করল বিআরটিএ

এমএনএ প্রতিবেদক একটানা দীর্ঘ সময় গণপরিবহণ চালানোর ফলে চালকদের ক্লান্তি, ঝিমুনি ও ঘুমের প্রবণতা বাড়ছে, ...