Don't Miss
Home / রাশিফল / আজকের রাশিফল / আজ বুধবারের দিনটি আপনার কেমন যাবে?

আজ বুধবারের দিনটি আপনার কেমন যাবে?

এমএনএ ফিচার ডেস্ক : আজ ১০ জানুয়ারি ২০১৮, বুধবার। নতুন সূর্যালোকে আজ বুধবারের দিনটি আপনার কেমন যাবে তা জেনে নিন ১২ রাশির সুক্ষ্ম বিশ্লেষণে তৈরী এ বিশেষ প্রতিবেদন।
নতুন দিন মানেই নতুন আশা, নতুন স্বপ্ন। ঘর থেকে বেরুনোর আগে একবার দেখে নেওয়া যাক আজ দিনটা আপনার কেমন যাবে। এই বিশ্বাসে আমরা বিশ্বাসী নই। তবুও, রাশিফল দেখি আমরা শুধুমাত্র একটু সাবধানতা অবলম্বনের জন্য।
সাফল্য লাভের জন্য শুধু কর্মই যথেষ্ট নয়। দরকার সঠিক কর্মকৌশল, সহনশীলতা ও কিছু বিষয়ে সচেতনতা। আর তাতেই আপনি আপনার জীবনের প্রতিটি যুক্তিসঙ্গত চাওয়াকে পাওয়ায় রূপান্তর করতে পারেন।
অন্যভাবে বললে বলা যায় যে, আসলে আপনি নিজেই নিজের আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’ পদ্ধতি প্রয়োগ করেছি।
মানসিক স্থিরতার ওপর জোর রাখুন। ব্যবসায় কোন ঘনিষ্ঠ বন্ধুর সাহায্য পাবেন। আর্থিক উন্নতির সম্ভাবনা। কোন সামাজিক অনুষ্ঠানে অংশ নিতে হতে পারে। বৈদেশিক ব্যবসায় বিনিয়োগ শুভ। ব্যবসায়িক কারণে বিদেশ যাত্রার সুযোগ পেয়ে যাবেন। আজ আপনার শুভ রং সবুজ, শুভ সংখ্যা ৩। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:
মেষ – Aries (২১ মার্চ২০ এপ্রিল)
শুভ রং : লাল, বেগুনি ও সাদা। শুভ সংখ্যা : ৩, ৯, ১৭, ২২, ৩৭, ৪৫। শুভ দিন : মঙ্গলবার। মানানসই রাশি : সিংহ এবং ধনু। শুভ পাথর : প্রবাল।
মেষ রাশির জাতক-জাতিকার সময় ভালো হয়ে উঠবে। ব্যবসা বাণিজ্যে আশুনুরুপ ক্রয় বিক্রয় করতে পারবেন। দাম্পত্য সুখ শান্তি বৃদ্ধি পাবে। কোনো আত্মীয়ের বাসায় আজ বেড়াতে যেতে পারেন। অবিবাহিতদের বিবাহের কথাবার্তায় অগ্রগতি হবার সম্ভাবনা। অংশীদারী ব্যবসায় ভালো আয় রোজগারের সুযোগ রয়েছে।
বৃষ – Taurus (২১ এপ্রিল২১ মে)
শুভ রং : আকাশি, কমলা। শুভ সংখ্যা : ৬, ১৭, ১৯, ২৭, ৩২, ৪৪। শুভ দিন : শুক্রবার। মানানসই রাশি : কন্যা, মকর, মীন এবং কর্কট। শুভ পাথর : পান্না।
বৃষ রাশির জাতক-জাতিকাদের সকালের দিকে সময় ভালো গেলেও বিকালের দিকে সময় ভালো যাবে না। শরীর কিছুটা দূর্বল থাকবে। কর্মস্থলে সহকর্মীদের সাহায্য পাবেন। আজ কোন কাজের লোকের বিশ্বস্ততার কারণে আর্থিক ক্ষতির হাত থেকে রক্ষা পাবার সম্ভাবনা দেখা যায়। অনৈতিক সম্পর্কের জাল ছিঁড়ে বেরিয়ে আসতে পারেন।
মিথুন – Gemini (২২ মে২১ জুন)
শুভ রং : হালকা সবুজ, ক্রিম। শুভ সংখ্যা : ৫, ১৮, ১৯, ২৫, ৩৪, ৪৭। শুভ দিন : বুধবার। মানানসই রাশি : বৃশ্চিক, মকর, তুলা এবং কুম্ভ। শুভ পাথর : পোখরাজ।
আজ মিথুন রাশির জাতক-জাতিকারা দিনটি শুভ সম্ভাবনাময়। সন্তানের ভর্তি সংক্রান্ত জটিলতা কেটে যাবে। আর্থিক অবস্থার উন্নতি হবার সম্ভাবনা। প্রেমিক-প্রেমিকাদের দিনটি ভালো যাবে। নিঃসন্তান দম্পতিদের সন্তান লাভের সম্ভাবনা প্রবল। সৃজনশীল পেশাজীবীরা ভালো আয় রোজগার করতে পারবেন। মিডিয়ায় কর্মরতদের নতুন সুযোগ আসবে।
কর্কট – Cancer (২২ জুন২২ জুলাই)
শুভ রং : হালকা সবুজ, সাদা ও কমলা। শুভ সংখ্যা : ২, ১১, ১৮, ২৩, ৩৩, ৪৫। শুভ দিন : বুধবার এবং শুক্রবার। মানানসই রাশি : বৃশ্চিক, মীন, বৃষ এবং কন্যা। শুভ পাথর : মুক্তা।
আজ কর্কট রাশির জাতক-জাতিকারা দিনটি মিশ্র সম্ভাবনাময়। পারিবারিক পরিবেশ ভালো যাবে। মায়ের সাথে কোন আত্মীয় বাড়ী বেড়াতে যেতে পারেন। ভূমি স্থাবর সম্পত্তি সংক্রান্ত বিষয়ে ভালো ফল পাবেন। যানবাহন লাভের সম্ভাবনা প্রবল। আজ গৃহের জন্য আসবাবপত্র ক্রয় করতে পারেন।
সিংহ – Leo (২৩ জুলাই২৩ আগস্ট)
শুভ রং : হলুদ, সোনালি। শুভ সংখ্যা : ১, ১২, ৩৭, ৩৯, ৪১, ৪৬। শুভ দিন : রবিবার ও মঙ্গলবার। মানানসই রাশি : মেষ এবং ধনু। শুভ পাথর : চুন্নি ও প্রবাল।
আজ সিংহ রাশির জাতক-জাতিকারা দিনটি শুভ সম্ভাবনাময়। বিদেশ থেকে কোনো ভালো সংবাদ পেতে পারেন। বকেয়া অর্থ আদায়ে সফল হবেন। সাংবাদিক ও প্রকাশকদের দিনটি ভালো যাবে। ছোট ভাই বোনের চাকরি সংক্রান্ত জটিলতার অবসান আশা করা যায়। প্রতিবেশীর সাহায্য পেতে পারেন।
কন্যা – Virgo (২৪ আগস্ট২৩ সেপ্টেম্বর)
শুভ রং : ফিরোজা, চকলেট। শুভ সংখ্যা : ৫, ৯, ১৭, ২২, ৩৫, ৪৮। শুভ দিন : বুধবার এবং শুক্রবার। মানানসই রাশি : বৃশ্চিক, মকর, মীন এবং কর্কট। শুভ পাথর : পান্না।
আজ কন্যার জাতক-জাতিকাদের দিনটি শুভ সম্ভাবনাময়। খুচরা ও পাইকারী ব্যবসা বাণিজ্যে ভালো আয় হবার সম্ভাবনা। বাড়ীতে আত্মীয় স্বজনের আগমন হতে পারে। ব্যবসায়িক আধা বিপত্তি দূর হয়ে যাবে। আজ মানিএক্সেঞ্জ ও বিকাশ এজেন্টদের আয় রোজগার বাড়তে পারে। সঞ্চয়ের প্রচেষ্টা সফল হবে।
তুলা – Libra (২৪ সেপ্টেম্বর২৩ অক্টোবর)
শুভ রং : ফিরোজা, আকাশি ও সাদা। শুভ সংখ্যা : ৫, ৬, ১৮, ২১, ৩৬, ৪২। শুভ দিন : শুক্রবার ও রবিবার। মানানসই রাশি : মিথুন, কুম্ভ এবং সিংহ। শুভ পাথর : হীরা-পান্না।
তুলা রাশির জাতক-জাতিকার সকালের দিকে ব্যয় বহুল থাকবে। সকালে দূরে কোথাও যেতে হতে পারে। ট্রাভেল এজেন্সী ব্যবসায় সকালে দিকে ভালো আয় হতে পারে। বিকালের পর প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পাবে। বেকারদের চাকরি সংক্রান্ত পরীক্ষায় সফলতা নির্দেশ করে। রাজনৈতিক কাজে নতুন দায়িত্ব পেতে পারেন।
বৃশ্চিক – Scorpio (২৪ অক্টোবর২২ নভেম্বর)
শুভ রং : নীল, ঘিয়ে, চকলেট। শুভ সংখ্যা : ১, ২, ৩, ৯, ২২, ৩৪। শুভ দিন : শুক্রবার ও রবিবার। মানানসই রাশি : কর্কট এবং মীন। শুভ পাথর : প্রবাল ও চুন্নি।
বৃশ্চিক রাশির জাতক-জাতিকারা দিনটি মিশ্র সম্ভাবনাময়। সকাল সকাল ব্যয় বৃদ্ধি পাবে। প্রবাসীদের দিনটি শুভ সম্ভাবনাময়। ব্যবসায়িক কারণে বিদেশ যাত্রার যোগ প্রবল। কোনো দান-খয়রাত বা কাঙালী ভোজের আয়োজন করতে পারেন। ট্রাভেল এজেন্সী ও ট্রান্সপোর্ট ব্যবসায়ীরা আশানুরুপ লাভবান হবেন।
ধনু – Sagittarius (২৩ নভেম্বর২১ ডিসেম্বর)
শুভ রং : আকাশি ও বেগুনি। শুভ সংখ্যা : ৩, ৯, ১৭, ৩৮, ৪০, ৪৮। শুভ দিন : বৃহস্পতিবার। মানানসই রাশি : মেষ, সিংহ, তুলা এবং কুম্ভ। শুভ পাথর : পোখরাজ।
ধনু রাশির জাতক-জাতিকাদের দিনটি শুভ সম্ভাবনাময়। আজ কোন বন্ধুর সাহায্য পেতে যাচ্ছেন। আয় ব্যয় নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। ঠিকাদারী কাজে নতুন ওয়ার্ক অর্ডার হবার সম্ভাবনা। বাড়ীতে বড় ভাই বোনের সাহায্য পেতে পারেন। চাকরিজীবীদের বকেয়া বিল আদায় হতে পারে। শিক্ষা বৃত্তি লাভের যোগ বলবান।
মকর – Capricon (২২ ডিসেম্বর২০ জানুয়ারি)
শুভ রং : নীল, চকোলেট, ক্রিম, সবুজ। শুভ সংখ্যা : ৮, ৯, ১৬, ৩২, ৩৭, ৪৯। শুভ দিন : শনি ও বুধবার। মানানসই রাশি : বৃষ, কন্যা, বৃশ্চিক এবং মীন। শুভ পাথর : ক্যাটস আই।
মকর রাশির জাতক-জাতিকাদের দিনটি শুভ সম্ভাবনাময়। বেকারদের চাকরি লাভের যোগ বলবান। আজ রাজনৈতিক ও সামাজিক ক্ষেত্রে সম্মানিত হতে পারেন। সরকারি চাকরিজীবীরা পদস্ত কর্মকর্তার সাথে কোথাও যেতে পারেন। পিতার কর্মস্তলে কোনো উন্নতি হবার সম্ভাবনা। ব্যবসায়ীদের কাজের চাপ বৃদ্ধি পাবে।
কুম্ভ – Aquarius (২১ জানুয়ারি১৮ ফেব্রুয়ারি)
শুভ রং : নীল, গাঢ় সবুজ ও বেগুনি। শুভ সংখ্যা : ১, ৩, ৯, ১৫, ২২, ৪৭। শুভ দিন : শুক্রবার। মানানসই রাশি : মিথুন এবং তুলা। শুভ পাথর : নীলা।
কুম্ভ রাশির জাতক-জাতিকার দিনটি শুভ সম্ভাবনাময়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কোনো সরকারী বৃত্তি পেতে পারেন। ব্যবসায়িক অবস্থার উন্নতি হবে। ধর্মীয় কাজে সফল হতে পারেন। জীবিকার জন্য বিদেশ যাত্রার প্রচেষ্টা সফল হতে পারে। সাংসারিক ক্ষেত্রে পিতার সাহায্য পেতে চলেছেন।
মীন – Pisces (১৯ ফেব্রুয়ারি২০ মার্চ)
শুভ রং : বেগুনি। শুভ সংখ্যা : ৪, ৭, ২৩, ৩৭, ৪০, ৪৫। শুভ দিন : বৃহস্পতিবার ও শুক্রবার। মানানসই রাশি : বৃষ, কন্যা, বৃশ্চিক এবং মীন। শুভ পাথর : রক্তমুখী নীলা।
মীন রাশির জাতক-জাতিকাদের দিনটি কিছুটা ঝামেলাপূর্ণ। ব্যাংক ঋণ সংক্রান্ত জটিলতা দেখা দেবে। পাওনাদারের সাথে কোন বিষয়ে বিতর্ক হবার আশঙ্কা। ব্যবসায়িক যোগাযোগ থেকে ভালো ফল আশা করা বৃথা। আজ চিকিৎসক ও ঔষধ বিক্রয় প্রতিনিধিরা ভালো আয় রোজগার করতে পারবেন।
বিশেষ দ্রষ্টব্য : জ্যোতিষশাস্ত্রে গ্রহ-নক্ষত্রের অবস্থান আর সংখ্যাতত্বের পর্যালোচনায় রাশিচক্র অনুযায়ী আগাম ধারণা দেয়ার চেষ্টা করা হয়ে থাকে। তবে এটা মনে রাখতে হবে রাশি কখনো ভাগ্যের নিয়ন্ত্রক হতে পারে না। মানুষের কর্মই নিয়ন্ত্রণ করে তার ভাগ্যকে। জ্যোতিষশাস্ত্র কেবল কিছু সূত্র ধরে সম্ভাবনার পথ বাতলে দেয়।
x

Check Also

আজ রবিবারের দিনটি আপনার কেমন যাবে?

এমএনএ ফিচার ডেস্ক : আজ ২৯ মার্চ ২০২০, রবিবার। নতুন সূর্যালোকে আজ রবিবারের দিনটি আপনার ...