এমএনএ ফিচার ডেস্ক : আজ ২৩ আগষ্ট ২০১৭, বুধবার। নতুন সূর্যালোকে আজ বুধবারের দিনটি আপনার কেমন যাবে তা জেনে নিন ১২ রাশির সুক্ষ্ম বিশ্লেষণে তৈরী এ বিশেষ প্রতিবেদন ।
আসলে আপনি নিজেই নিজের আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’ পদ্ধতি প্রয়োগ করেছি। আসুন, রাশিচক্র অনুযায়ী জেনে নেয়া যাক আজকের দিনটি আপনার কেমন যাবে?
আজকের তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি সিংহ রাশির জাতক বা জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ১ ও ৫। গুরুত্বপূর্ণ দিন রবি ও বুধবার। শুভ রং—হালকা লাল, গাঢ় সবুজ, ধূসর। শুভ রত্ন—পান্না, রক্তপ্রবাল। বিশিষ্ট ব্যক্তিত্ব—ফরাসি সম্রাট ষোড়শ লুই, অর্থনীতিবিদ রবার্ট মার্টন, সাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:
মেষ (২১ মার্চ-২০ এপ্রিল): আজকের দিনটিতে বিদেশযাত্রায় প্রবাসী আত্মীয়ের সহায়তা পেতে পারেন। পারিবারিক সমস্যার সমাধান হতে পারে। পাওনা আদায়ে কুশলী হোন। যার সাথে আপনি আর্থিক কারবার করছেন তার ব্যাপারে সতর্ক থাকুন। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক সাড়া পাবেন। নিজেকে আরো আশাবাদী হতে প্রেরণা জোগান।
বৃষ (২১ এপ্রিল-২১ মে): আজকের দিনটি শুরু হতে পারে প্রিয়জনের কাছ থেকে পাওয়া কোনো সুখবর দিয়ে। কর্মস্থলে গুরুত্বপূর্ণ কাজে সাফল্যের সম্ভাবনা আছে। বিদেশযাত্রায় প্রবাসী আত্মীয়ের সহায়তা পেতে পারেন। রাজনৈতিক তৎপরতা শুভ। স্ত্রী আপনাকে ধূমপান ছাড়তে উৎসাহিত করবেন। এটি অন্যান্য বদভ্যাস ছাড়ার পক্ষেও ভালো সময়।
মিথুন (২২ মে-২১ জুন): আজকের দিনটিতে শিক্ষা ক্ষেত্রে কারও কারও বৃত্তি পাওয়ার সম্ভাবনা আছে। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে। সঠিক পরিচয় এবং বোঝাপড়ার পরেই বন্ধুত্ব করুন। দিনের পরেরভাগে টাকাপয়সার অবস্থার উন্নতি হবে। প্রেমের ব্যাপারে কেউ আপনার মনের দরজায় আজ কড়া নাড়তে পারে। রাজনীতি থেকে দূরে থাকুন।
কর্কট (২২ জুন-২২ জুলাই): আজকের দিনটি বেকারদের কারও কারও জন্য সাফল্যের বার্তা বয়ে আনতে পারে। ব্যর্থ প্রেমের সম্পর্কে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে। নতুন টাকাপয়সা বানানোর সুযোগ লাভজনক হতে পারে। হঠাৎ পরিচিতদের এড়িয়ে চলুন কারণ এটি অনুশোচনা ডেকে আনবে। বিদেশযাত্রায় প্রবাসী আত্মীয়ের সহায়তা পেতে পারেন। তীর্থভ্রমণ শুভ।
সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট): আজকের দিনটিতে বৈদেশিক বাণিজ্যে বিদেশি প্রতিপক্ষের কাছ থেকে লোভনীয় প্রস্তাব পেতে পারেন। মামলা-মোকদ্দমা থেকে দূরে থাকুন। সামান্য জিনিসে মন দেবেন না। ব্যস্ততার মধ্যে বিনিয়োগ করবেন না- তাতে লোকসান হবে। আজ পরম সুখের দিন। আজ, আপনি বুঝতে পারবেন যে প্রেমই সবকিছু বিকল্প। যাত্রাপথে সতর্ক থাকুন।
কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর): আজকের দিনটিতে ব্যবসায়ে শুভ যোগাযোগ ঘটতে পারে। প্রেমিক-প্রেমিকার মধ্যে ভুল-বোঝাবুঝির অবসান হতে পারে। সম্পত্তি সংক্রান্ত বিরোধ প্রবল হতে পারে। যদি সম্ভব হয় তাহলে নির্বিরোধীভাবে এটির সমাধান করার চেষ্টা করুন। সৃজনশীল কাজের জন্য সম্মাননা পেতে পারেন। সফর করার পক্ষে দিনটি ভালো নয়।
তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর): আজকের দিনটিতে বিদেশযাত্রায় প্রবাসী আত্মীয়ের সহায়তা পেতে পারেন। যৌথ বিনিয়োগ শুভ। মামলা-মোকদ্দমার রায় আপনার পক্ষে যেতে পারে। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক সাড়া পাবেন। রাজনৈতিক তৎপরতা শুভ। পার্টিতে কেউ আপনাকে তামাশার বিষয় বানাতে পারে। কিন্তু কোন বেপরোয়া প্রতিক্রিয়া দেখাবেন না।
বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর): আজকের দিনটিতে ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। প্রেমিক-প্রেমিকার মধ্যে ভুল-বোঝাবুঝির অবসান হতে পারে। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন। রাজনীতি থেকে দূরে থাকুন। আপনার আধিপত্য বিস্তারকারী মনোভাব আপনার সহকর্মীদের সমালোচনা বিষয় হতে পারে।
ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর): আজকের দিনটিতে ফাটকা ব্যবসায়ে বিনিয়োগ করে লাভবান হতে পারেন। হারিয়ে যাওয়া মূল্যবান জিনিস খুঁজে পাওয়ার সম্ভাবনা আছে। বাড়ির চিন্তায় আপনি আশঙ্কিত থাকবেন। কিছু নির্দিষ্ট কাজ হতাশাব্যঞ্জক অর্থনৈতিক অবস্থার জন্য থমকে যেতে পারে। খেলাধুলার জন্য পুরস্কৃত হতে পারেন। কর্মস্থলে পদস্থ ব্যক্তিদের আনুকূল্য পেতে পারেন।
মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি): আজকের দিনটিতে হাওয়ায় প্রাসাদ বানিয়ে সময় নষ্ট করবেন না। তার চেয়ে উপযুক্ত কাজ করার জন্য শক্তি সঞ্চয় করুন। সৃজনশীল কাজের প্রসারে বাণিজ্যিক প্রতিষ্ঠানের সহায়তা পেতে পারেন। মামলা-মোকদ্দমায় জড়ানো উচিত হবে না। পরিবারের বয়স্ক কারও রোগমুক্তি ঘটতে পারে। প্রেমিক-প্রেমিকার জন্য দিনটি বিশেষ শুভ।
কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): আজকের দিনটিতে বেকারদের কারও কারও কর্মসংস্থানের সম্ভাবনা আছে। চাকরিতে কেউ কেউ প্রশিক্ষণের সুযোগ পেতে পারেন। সাময়িক ঋণের জন্য যাঁরা আপনার কাছে আসে তাঁদেরকে শুধু উপেক্ষা করুন। মামলা-মোকদ্দমার রায় আপনার পক্ষে যেতে পারে। প্রেমবিষয়ক জটিলতার অবসান হতে পারে।
মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): আজকের দিনটিতে বিদেশযাত্রার ক্ষেত্রে বিরাজমান জটিলতা দূর হতে পারে। আপনি একজন সংগীতশিল্পী হয়ে থাকলে আজ এ ক্ষেত্রে সম্মাননা পেতে পারেন। ফেসবুকে কারও সঙ্গে প্রেমের সূচনা হতে পারে। স্বাস্থ্য ভালো যাবে। আপনার অফিসের কাজে আজ দুঃখভোগ করার সম্ভাবনা প্রবণ।
বিশেষ সতর্কীকরণ : জ্যোতিষশাস্ত্রে গ্রহ-নক্ষত্রের অবস্থান আর সংখ্যাতত্বের পর্যালোচনায় রাশিচক্র অনুযায়ী আগাম ধারণা দেয়ার চেষ্টা করা হয়ে থাকে। তবে এটা মনে রাখতে হবে রাশি কখনো ভাগ্যের নিয়ন্ত্রক হতে পারে না। মানুষের কর্মই নিয়ন্ত্রণ করে তার ভাগ্যকে। জ্যোতিষশাস্ত্র কেবল কিছু সূত্র ধরে সম্ভাবনার পথ বাতলে দেয়।
মোহাম্মদী নিউজ এজেন্সী নিউজ – ফিচার – ফটো নেটওয়ার্ক

