আজ রবিবারের দিনটি আপনার কেমন যাবে?
Posted by: News Desk
March 25, 2018
এমএনএ ফিচার ডেস্ক : আজ ২৫ মার্চ ২০১৮, রবিবার। নতুন সূর্যালোকে আজ রবিবারের দিনটি আপনার কেমন যাবে তা জেনে নিন ১২ রাশির সুক্ষ্ম বিশ্লেষণে তৈরী এ বিশেষ প্রতিবেদন ।
নতুন দিন মানেই নতুন আশা, নতুন স্বপ্ন। ঘর থেকে বেরুনোর আগে একবার দেখে নেওয়া যাক আজ দিনটা আপনার কেমন যাবে। এই বিশ্বাসে আমরা বিশ্বাসী নই। তবুও, রাশিফল দেখি আমরা শুধুমাত্র একটু সাবধানতা অবলম্বনের জন্য।
সাফল্য লাভের জন্য শুধু কর্মই যথেষ্ট নয়। দরকার সঠিক কর্মকৌশল, সহনশীলতা ও কিছু বিষয়ে সচেতনতা। আর তাতেই আপনি আপনার জীবনের প্রতিটি যুক্তিসঙ্গত চাওয়াকে পাওয়ায় রূপান্তর করতে পারেন।
অন্যভাবে বললে বলা যায় যে, আসলে আপনি নিজেই নিজের আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা–জ্যোতিষ’ পদ্ধতি প্রয়োগ করেছি।
অতীতকে পিছনে ফেলে রেখে সামনের উজ্জ্বল এবং খুশির সময়ের দিকে তাকান। আপনার উদ্যম ফলপ্রদ প্রমাণিত হবে। যদি আপনি কোন পরিস্থিতি থেকে পালিয়ে বাঁচতে চান–তাহলে এটি আপনাকে সম্ভাব্য চরম মন্দ উপায়ে অনুসরণ করবে। আসুন, রাশিচক্র অনুযায়ী জেনে নেয়া যাক আজকের দিনটি আপনার কেমন যাবে?
আজকের দিনে যাত্রাযোগে বাধা আছে। বিদেশ ভ্রমণের পরিকল্পনায় বাধা আসতে পারে। জাতিকাদের ক্ষেত্রে পারিবারিক ক্ষেত্রে বাধা। জাতিকাদের অবর্তমানে তাদের বিরুদ্ধে পরিবারের অভিভাবকদের ভুল বোঝানোর চেষ্টা হতে পারে। প্রেমযোগ শুভ। আজ আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ১৮, শুভ রং সবুজ। আজকে সবকাছু ভালোর জন্য পানিতে সোনা ও রুপার যে কোনো গহনা কিছুক্ষণ ডুবিয়ে রেখে ওই জল বাড়ির চার কোণে ছিঁটিয়ে দিন। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:
মেষ – Aries (২১ মার্চ – ২০ এপ্রিল)
শুভ রং : লাল, বেগুনি ও সাদা। শুভ সংখ্যা : ৩, ৯, ১৭, ২২, ৩৭, ৪৫। শুভ দিন : মঙ্গলবার। মানানসই রাশি : সিংহ এবং ধনু। শুভ পাথর : প্রবাল।
মেষ রাশির জাতক-জাতিকার দিনটি মিশ্র সম্ভাবনাময়। বড় ভাই-বোনদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন। তাদের মতামতকে গুরুত্ব সহকারে গ্রহণ করুন। সাংগঠনিক কাজে মনোযোগী হওয়ার চেষ্টা করুন। কোনো গোপন ইচ্ছা পূরণ হতে পারে। আয় বৃদ্ধির প্রচেষ্টা অব্যাহত রাখুন। বাড়ীতে ছোট ভাই-বোনের সাথে কিছু মতানৈক্য হবার সম্ভাবনা। বিদেশ থেকে কোনো খারাপ সংবাদ পেতে পারেন। বস্ত্র ও গার্মেন্টস ব্যবসায় হতাশা নিরাশা দেখা দেবে। সাংবাদিক ও সাহিত্যিকদের কর্মস্থলে কিছু প্রতিকূলতা মোকাবেলা করতে হবে।
বৃষ – Taurus (২১ এপ্রিল – ২১ মে)
শুভ রং : আকাশি, কমলা। শুভ সংখ্যা : ৬, ১৭, ১৯, ২৭, ৩২, ৪৪। শুভ দিন : শুক্রবার। মানানসই রাশি : কন্যা, মকর, মীন এবং কর্কট। শুভ পাথর : পান্না।
আজ বৃষ রাশির জাতক-জাতিকার দিনটি ঝামেলা পূর্ণ। গোপন শত্রুরা ক্ষতির চেষ্টা করতে পারে। শত্রুকে দুর্বল ভাবা ঠিক হবে না। শত্রু সম্পর্কে সতর্ক থাকুন। অনভিপ্রেত কোনো সংবাদ পেতে পারেন। আইনি ঝামেলা এড়িয়ে চলুন। বকেয়া টাকা আদায়ের ক্ষেত্রে ঝামেলা দেখা দেবে। আর্থিক সঙ্কটে পড়তে পারেন। খাওয়া-দাওয়ায় অরুচীর সমস্যা হতে পারে। কোন আত্মীয় কুটুম্বর সাথে মনমালিন্য হবার আশঙ্কা। খাদ্য ও পোশাক প্রস্তুতকারকরা কোনো প্রকার যান্ত্রিক গোলোযোগে পড়তে পারেন।
মিথুন – Gemini (২২ মে – ২১ জুন)
শুভ রং : হালকা সবুজ, ক্রিম। শুভ সংখ্যা : ৫, ১৮, ১৯, ২৫, ৩৪, ৪৭। শুভ দিন : বুধবার। মানানসই রাশি : বৃশ্চিক, মকর, তুলা এবং কুম্ভ। শুভ পাথর : পোখরাজ।
মিথুন রাশির জাতক-জাতিকারা মানসিক ভাবে হতাশা নিরাশায় ভুগতে পারেন। শরীর মোটামুটি ভালো থাকতে পারে। পারস্পরিক সামাজিক সম্পর্ক ভালো থাকতে পারে। জ্ঞাতি শত্রু সম্পর্কে সতর্ক থাকুন। কারো সঙ্গে বিবাদে জড়ানো ঠিক হবে না। বিনয়ী আচরণ দিয়ে কাজ আদায়ের চেষ্টা করুন। পারিবারিক বিষয়ে কোন ঝামেলা দেখা দেবে। জীবন সাথীর সাথে কিছু মনমালিন্য হতে পারে। অংশীদারি ব্যবসায় কোনো প্রকার ঝামেলার শিকার হতে পারেন। ব্যবসায়ীক কাজে কিছু ভুল বুঝাবুঝির আশঙ্কা দেখা যায়। শরীর স্বাস্থ্য ভালো যাবে না।
কর্কট – Cancer (২২ জুন – ২২ জুলাই)
শুভ রং : হালকা সবুজ, সাদা ও কমলা। শুভ সংখ্যা : ২, ১১, ১৮, ২৩, ৩৩, ৪৫। শুভ দিন : বুধবার এবং শুক্রবার। মানানসই রাশি : বৃশ্চিক, মীন, বৃষ এবং কন্যা। শুভ পাথর : মুক্তা।
আজ কর্কট রাশির জাতক-জাতিকার দিনটি মিশ্র সম্ভাবনাময়। বাড়িতে আত্মীয় সমাগম হতে পারে। আপ্যায়নের জন্য ব্যয় বৃদ্ধি পেতে পারে। আজ কাউকে প্রতিশ্রুতি দেওয়া ঠিক হবে না। পাওনা টাকা আদায়ের জন্য তাগাদা দিন। চক্ষুসংক্রান্ত কোনো সমস্যায় ভুগতে পারেন। সময় কিছুটা ঝামেলাপূর্ণ। ব্যয় বৃদ্ধি পাবে। বিদেশ যাত্রার ক্ষেত্রে বাধা বিপত্তি। ট্রান্সপোর্ট ও ট্রাভেল এজেন্সী ব্যবসায় লোকসানের আশঙ্কা রয়েছে। যান্ত্রিক গোলোযোগের কারণে ব্যয় বৃদ্ধি পাবে। বাড়ীতে কোনো প্রকার ঝামেলার কারনে গৃহশান্তি ব্যাহত হতে যাচ্ছে।
সিংহ – Leo (২৩ জুলাই – ২৩ আগস্ট)
শুভ রং : হলুদ, সোনালি। শুভ সংখ্যা : ১, ১২, ৩৭, ৩৯, ৪১, ৪৬। শুভ দিন : রবিবার ও মঙ্গলবার। মানানসই রাশি : মেষ এবং ধনু। শুভ পাথর : চুন্নি ও প্রবাল।
সিংহ রাশির জাতক-জাতিকাদের দিনটি মিশ্র সম্ভাবনাময়। ছোট ভাই-বোনদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকতে পারে। প্রয়োজনে তাদের সহযোগিতা পেতে পারেন। কাজকর্মে প্রত্যাশিত সাফল্য বাধাগ্রস্ত হতে পারে। তথ্যগত বিভ্রান্তি দেখা দিতে পারে। পরিবেশ-পরিস্থিতির সঙ্গে মানিয়ে চলুন। কোনো প্রভাবশালী প্রশাসনিক কর্মকর্তার সাহায্য পাবেন। বিকালের দিকে ব্যবসায় মন্দা যেতে পারে। অপ্রত্যশিত কোন সংবাদ পেতে পারেন। ঠিকাদারী ব্যবসায় বকেয়া বিল আদায়ে ঝামেলার আশঙ্কা রয়েছে। বাড়ীতে বড় ভাই-বোনের সাথে কিছু তর্ক বিতর্ক হতে পারে। বন্ধুর সাথে বিরোধে জড়িয়ে পড়তে পারেন।
কন্যা – Virgo (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)
শুভ রং : ফিরোজা, চকলেট। শুভ সংখ্যা : ৫, ৯, ১৭, ২২, ৩৫, ৪৮। শুভ দিন : বুধবার এবং শুক্রবার। মানানসই রাশি : বৃশ্চিক, মকর, মীন এবং কর্কট। শুভ পাথর : পান্না।
কন্যা রাশির জাতক-জাতিকাদের দিনটি মিশ্র সম্ভবনাময়। আধ্যাত্মিক চিন্তাভাবনায় সমৃদ্ধি আসতে পারে। জ্ঞানস্পৃহা বৃদ্ধি পাবে। মন ভালো থাকতে পারে। মাতার শরীর-স্বাস্থ্যের ব্যাপারে অধিকতর যত্নবান হোন। উত্তেজিত হওয়া থেকে বিরত থাকুন। কর্মস্থলে কোনো ঝামেলা হতে পারে। সরকারী চাকুরেরা কোন অপ্রত্যাশিত সংবাদ পেতে হবে। প্রশাসনিক কর্মকর্তাদের দিনটি ভালো যাবে না। ব্যবসায়ীক কাজে কোনো বন্ধুর সাথে ঝালোয় পড়তে পারেন। কর্মকর্তার সাথে কোনো বিষয়ে বাক বিতন্ডায় না জড়ানোই ভালো।
তুলা – Libra (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর)
শুভ রং : ফিরোজা, আকাশি ও সাদা। শুভ সংখ্যা : ৫, ৬, ১৮, ২১, ৩৬, ৪২। শুভ দিন : শুক্রবার ও রবিবার। মানানসই রাশি : মিথুন, কুম্ভ এবং সিংহ। শুভ পাথর : হীরা–পান্না।
তুলা রাশির জাতক-জাতিকার দিনটি শুভ সম্ভাবনাময়। নিজের মনোভাব যথাযথভাবে প্রকাশ করুন। প্রেম-ভালোবাসার জন্য সময় অনুকূল থাকতে পারে। আজ চাইলে মনের মানুষকে প্রস্তাব দিতে পারেন। অন্যথায় সুযোগ হাতছাড়া হতে পারে। সন্তানের কোনো সাফল্য আনন্দদায়ক হতে পারে। কোনো ধর্মীয় বা আধ্যত্মীক অনুষ্ঠানে অংশ নেবার যোগ দেখা যায়। বিদ্যার্থীরা বিদেশ সংক্রান্ত কোন পরীক্ষা দিতে পারেন। জীবিকার জন্য বিদেশ যাত্রার ক্ষেত্রে শনির কারণে বাধা বিপত্তি দেখা দেবে। কোনো ধর্মীয় বা আধ্যাত্মীক সাধকের সাক্ষাৎ পেতে পারেন।
বৃশ্চিক – Scorpio (২৪ অক্টোবর – ২২ নভেম্বর)
শুভ রং : নীল, ঘিয়ে, চকলেট। শুভ সংখ্যা : ১, ২, ৩, ৯, ২২, ৩৪। শুভ দিন : শুক্রবার ও রবিবার। মানানসই রাশি : কর্কট এবং মীন। শুভ পাথর : প্রবাল ও চুন্নি।
আজ বৃশ্চিক রাশির জাতক-জাতিকার দিনটি মিশ্র সম্ভাবনাময়। শরীর খুব একটা ভালো যাবে না। কোনো শারীরিক সমস্যায় ভুগতে পারেন। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ গ্রহণ করুন। শত্রুরা ক্ষতির চেষ্টা করতে পারে। শত্রুকে দুর্বল ভাবা ঠিক হবে না। সময় কিছুটা প্রতিকূল হয়ে উঠতে পারে। আইনগত জটিলতায় ভোগার আশঙ্কা প্রবল। রাস্তাঘাটে কোনো প্রকার দূর্ঘটনার সম্মুখীন হতে পারেন। আজ পাওনাদারের তাগাদা বৃদ্ধি পাবে। ব্যাংক ঋণ সংক্রান্ত বিষয়ে কোনা বাধার সম্মুখীন হতে যাচ্ছেন। শেয়ার ব্যবসায় কিছু আয়ের সম্ভাবনা প্রবল।
ধনু – Sagittarius (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর)
শুভ রং : আকাশি ও বেগুনি। শুভ সংখ্যা : ৩, ৯, ১৭, ৩৮, ৪০, ৪৮। শুভ দিন : বৃহস্পতিবার। মানানসই রাশি : মেষ, সিংহ, তুলা এবং কুম্ভ। শুভ পাথর : পোখরাজ।
ধনু রাশির জাতক-জাতিকার দিনটি ভালো যাবে না। বন্ধুদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকতে পারে। ঘনিষ্ঠ বন্ধুদের কারো সহায়তায় উপকৃত হতে পারেন। আপনজন কেউ শত্রুতা করতে পারে। বিবাদ এড়িয়ে চলুন। আজ কোনো ঝুঁকি নেওয়া ঠিক হবে না। অংশীদারি ব্যবসা নিয়ে দুঃশ্চিন্তায় থাকতে পারেন। জীবন সাথীর শরীর ও মন ভালো যাবে না। কলহের আশঙ্কা প্রবল। ব্যবসায়ীদের দিনটি ঝামেলা পূর্ণ। বিশেষ করে ঠিকাদারী ব্যবসায় বাধা-বিপত্তির আশঙ্কা প্রবল। কোনো আত্মীয়র বাসায় বেড়াতে যেতে পারেন।
মকর – Capricon (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)
শুভ রং : নীল, চকোলেট, ক্রিম, সবুজ। শুভ সংখ্যা : ৮, ৯, ১৬, ৩২, ৩৭, ৪৯। শুভ দিন : শনি ও বুধবার। মানানসই রাশি : বৃষ, কন্যা, বৃশ্চিক এবং মীন। শুভ পাথর : ক্যাটস আই।
মকর রাশির জাতক-জাতিকার দিনটি মিশ্র সম্ভাবনাময়। আজ কোনো সামাজিক সমস্যার উদ্ভব হতে পারে। রিপুকে সংযত রাখুন। অন্যথায় বদনাম হতে পারে। ব্যবসায়িক দিক ভালো যাবে না। বিক্রয়-বাণিজ্যে লোকসান হতে পারে। সময় কিছুটা খারাপ হতে পারে। কর্মস্থলে গোপন শত্রুতার শিকার হবেন। শরীর কিছুটা দূর্বল থাকতে পারে। বাড়ীতে কোনো কাজের লোকের দ্বারা আর্থিক ভাবে ক্ষতিগ্রস্ত হতে পারেন। সহকর্মীদের কারো অনুপস্থিতির কারনে কিছুটা চাপে পড়তে হবে।
কুম্ভ – Aquarius (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)
শুভ রং : নীল, গাঢ় সবুজ ও বেগুনি। শুভ সংখ্যা : ১, ৩, ৯, ১৫, ২২, ৪৭। শুভ দিন : শুক্রবার। মানানসই রাশি : মিথুন এবং তুলা। শুভ পাথর : নীলা।
কুম্ভ রাশির জাতক-জাতিকার দিনটি ভালো যাবে না। জীবনকে অর্থবহ করার চেষ্টা করুন। জ্ঞানস্পৃহা বৃদ্ধি পাবে। উচ্চশিক্ষার্থীদের জন্য সময় অনুকূল থাকতে পারে। সম্ভাব্য ক্ষেত্রে বিদেশযাত্রার সুযোগ পেতে পারেন। তীর্থ ভ্রমণ শুভ। প্রেম ও রোমান্সে অস্থিরতার কারনে কিছু ঝামেলা দেখা দেবে। সন্তানের সাফল্যে আনন্দ বৃদ্ধি পাবে। পরীক্ষার্থীরা কোন পরীক্ষার প্রস্তুতিতে ব্যস্ত হবেন। সৃজনশীল কাজের সাথে জড়িতদের দিনটি ভালো যাবে না। কোনো ব্যক্তির কারণে শিল্পীরা প্রতারিত হতে পারেন।
মীন – Pisces (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ)
শুভ রং : বেগুনি। শুভ সংখ্যা : ৪, ৭, ২৩, ৩৭, ৪০, ৪৫। শুভ দিন : বৃহস্পতিবার ও শুক্রবার। মানানসই রাশি : বৃষ, কন্যা, বৃশ্চিক এবং মীন। শুভ পাথর : রক্তমুখী নীলা।
আজ মীন রাশির জাতক-জাতিকার দিনটি শুভ সম্ভাবনাময়। পিতৃস্বাস্থ্য ভালো যেতে পারে। অসুস্থ পিতার আরোগ্য লাভের সম্ভাবনা আছে। কর্মপরিবেশ অনুকূল থাকতে পারে। সামাজিক কাজকর্মে জড়াতে পারেন। সে ক্ষেত্রে সাফল্যের সম্ভাবনা আছে। আমদানি-রপ্তানি বাণিজ্যে আশানুরুপ অগ্রগতি হবে। প্রতিবেশীর সাহায্যে সকালের দিকে কোনো সমস্যার সমাধান করতে পারেন। বিকালে কোন সম্পত্তি সংক্রান্ত বিষয়ে আত্মীয় বিরোধ দেখা দেবে। মায়ের সাথে বিতর্কে জড়িয়ে যেতে পারেন। সতর্ক থাকুন।
বিশেষ দ্রষ্টব্য : জ্যোতিষশাস্ত্রে গ্রহ–নক্ষত্রের অবস্থান আর সংখ্যাতত্বের পর্যালোচনায় রাশিচক্র অনুযায়ী আগাম ধারণা দেয়ার চেষ্টা করা হয়ে থাকে। তবে এটা মনে রাখতে হবে রাশি কখনো ভাগ্যের নিয়ন্ত্রক হতে পারে না। মানুষের কর্মই নিয়ন্ত্রণ করে তার ভাগ্যকে। জ্যোতিষশাস্ত্র কেবল কিছু সূত্র ধরে সম্ভাবনার পথ বাতলে দেয়।
যাবে কেমন রবিবারের দিনটি আপনার আজ 2018-03-25