Don't Miss
Home / হোম স্লাইডার / আজ শনিবারের দিনটি আপনার কেমন যাবে?

আজ শনিবারের দিনটি আপনার কেমন যাবে?

এমএনএ ফিচার ডেস্ক : আজ ২৮ জুলাই ২০১৮, শনিবার। নতুন সূর্যালোকে আজ শনিবারের দিনটি আপনার কেমন যাবে তা জেনে নিন ১২ রাশির সুক্ষ্ম বিশ্লেষণে তৈরী এ বিশেষ প্রতিবেদন।

নতুন দিন মানেই নতুন আশা, নতুন স্বপ্ন। ঘর থেকে বেরুনোর আগে একবার দেখে নেওয়া যাক আজ দিনটা আপনার কেমন যাবে। এই বিশ্বাসে আমরা বিশ্বাসী নই। তবুও, রাশিফল দেখি আমরা শুধুমাত্র একটু সাবধানতা অবলম্বনের জন্য।

সাফল্য লাভের জন্য শুধু কর্মই যথেষ্ট নয়। দরকার সঠিক কর্মকৌশল, সহনশীলতা ও কিছু বিষয়ে সচেতনতা। আর তাতেই আপনি আপনার জীবনের প্রতিটি যুক্তিসঙ্গত চাওয়াকে পাওয়ায় রূপান্তর করতে পারেন।

অন্যভাবে বললে বলা যায় যে, আসলে আপনি নিজেই নিজের আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা–জ্যোতিষ’ পদ্ধতি প্রয়োগ করেছি।

অতীতকে পিছনে ফেলে রেখে সামনের উজ্জ্বল এবং খুশির সময়ের দিকে তাকান। আপনার উদ্যম ফলপ্রদ প্রমাণিত হবে। যদি আপনি কোন পরিস্থিতি থেকে পালিয়ে বাঁচতে চান–তাহলে এটি আপনাকে সম্ভাব্য চরম মন্দ উপায়ে অনুসরণ করবে। আসুন, রাশিচক্র অনুযায়ী জেনে নেয়া যাক আজকের দিনটি আপনার কেমন যাবে?

পারিবারিক চাপ আপনাকে বিব্রত করতে পারে। বিনিয়োগের জন্য দিনটি কার্যকরী। প্রেমযোগ শুভ। জাতিকারা সৃজনশীল কাজে সফলতা পাওয়ার যোগ আছে। ব্যবসায়িক কাজে আজকের দিনটি কিছুটা প্রতিকূল থাকবে। আজ আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ৫, শুভ রং লাল। আজকের দিনে সবকিছু ভালোর জন্য হরিতকি ও কাঁচা হলুদ একটি স্বস্তিক চিহ্ন আঁকা ঘটে রেখে বসার ঘরের দক্ষিণে রেখে দিন। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:

মেষ – Aries (২১ মার্চ২০ এপ্রিল)

শুভ রং : লাল, বেগুনি ও সাদা। শুভ সংখ্যা : ৩, ৯, ১৭, ২২, ৩৭, ৪৫। শুভ দিন : মঙ্গলবার। মানানসই রাশি : সিংহ এবং ধনু। শুভ পাথর : প্রবাল।

আজ মেষ রাশির জাতক-জাতিকাদের দিনটি ভালো যাবে না। কর্মস্থলে কোনো দায়িত্বপূর্ণ পদ প্রাপ্তি হতে পারে। সুনাম ও সম্মানহানি হবার আশঙ্কা প্রবল।। পিতার সাথে ভুল বুঝাবুঝির আশঙ্কা দেখা যায়। বেকারদের চাকরি সংক্রান্ত তদবিরে অগ্রগতি হতে পারে। রাজনৈতিক নেতাকর্মীদের দিনটি ঝামেলাপূর্ণ। কর্মক্ষেত্রে সিদ্ধান্ত কড়া নিতে পারবেন। কিন্তু সেই সিদ্ধান্ত সমালোচনার মুখে দাঁড় করাতে পারে। হারিয়ে ফেলতে পারেন কোনো জরুরি চাবি। পারিবারিক ক্ষেত্রে অতিরিক্ত অর্থ খরচ হবে। কর্মযোগ শুভ। আজকের দিনটিতে আপনার জন্য শুভ রং সবুজ, শুভ সংখ্যা ২।

বৃষ – Taurus (২১ এপ্রিল২১ মে)

শুভ রং : আকাশি, কমলা। শুভ সংখ্যা :, ১৭, ১৯, ২৭, ৩২, ৪৪। শুভ দিন : শুক্রবার। মানানসই রাশি : কন্যা, মকর, মীন এবং কর্কট। শুভ পাথর : পান্না।

বৃষ রাশির জাতক-জাতিকাদের দিনটি ভালো যাবে। ধর্মীয় বা অতিন্দ্রীয় কোনো সাধকের সাথে দেখা করতে পারেন। বিদ্যার্থীদের উচ্চ শিক্ষা সংক্রান্ত বৃত্তি লাভের যোগ প্রবল। জীবিকার জন্য জাতিকাদের বিদেশ যাত্রার সুযোগ আসতে পারে। বৈদেশিক ব্যবসার সাথে জড়িতদের দিনটি ঝামেলাপূর্ণ। মানসিক অস্থিরতা দেখা দেবে। ব্যবসাক্ষেত্রে শুভ পরিবর্তনের সম্ভাবনা। সামাজিক ক্ষেত্রে আপনার কাজ-কর্ম সমাদ্রিত হবে। তবে গোপন শত্রু বাড়বে। কাজ বাস্তবায়নে কোনো বন্ধুর সহায়তা পাবেন। আজকের দিনটিতে আপনার জন্য শুভ রং বেগুনি, শুভ সংখ্যা ৫।

মিথুন – Gemini (২২ মে২১ জুন)

শুভ রং : হালকা সবুজ, ক্রিম। শুভ সংখ্যা :, ১৮, ১৯, ২৫, ৩৪, ৪৭। শুভ দিন : বুধবার। মানানসই রাশি : বৃশ্চিক, মকর, তুলা এবং কুম্ভ। শুভ পাথর : পোখরাজ।

মিথুন রাশির জাতক-জাতিকার দিনটি ভালো যাবে না। আজ কোনো আত্মীয় বা বন্ধুর মৃত্যু সংবাদ পেতে পারেন। রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করতে হবে। আর্থিক অনিশ্চয়তা বৃদ্ধি পাবে। আজ পাওনাদারদের দ্বারা ঝামেলার শিকার হতে পারেন। পুলিশী হয়রানি বা গ্রেপ্তার সম্পর্কে সতর্ক হতে হবে। নানান সমস্যায় জর্জরিত ব্যবসাকে নিজের আয়ত্তে এনে ফেলতে পারবেন। গ্রহের শুভ প্রভাব সক্রিয় রয়েছে। পারিবারিক মতবিরোধ কখনই তিক্ততার পর্যায়ে নিয়ে যাবেন না। আত্মীয়দের কারোর সঙ্গে দূরত্ব তৈরি হতে পারে। প্রেমযোগ শুভ। আজকের দিনটিতে আপনার জন্য শুভ রং নীল, শুভ সংখ্যা ৭।

কর্কট – Cancer (২২ জুন২২ জুলাই)

শুভ রং : হালকা সবুজ, সাদা ও কমলা। শুভ সংখ্যা :, ১১, ১৮, ২৩, ৩৩, ৪৫। শুভ দিন : বুধবার এবং শুক্রবার। মানানসই রাশি : বৃশ্চিক, মীন, বৃষ এবং কন্যা। শুভ পাথর : মুক্তা।

আজ কর্কট রাশির জাতক-জাতিকার দিনটি মিশ্র সম্ভাবনাময়। অংশীদারি বা যৌথ ব্যবসায় কিছু লোকসানের আশঙ্কা রয়েছে। জীবন সাথীর মন মেজাজ ভালো যাবে না। অকারণে দাম্পত্য কলহের শিকার হতে পারেন। অংশীদারের রহস্যজনক আচরণে কিছুটা ব্যাথা পেতে পারেন। শ্বশুর বাড়ীর আত্মীয়র দ্বারা কোনো কাজ ঊদ্ধার করাতে পারবেন। নতুন কোনো যৌথ ব্যবসার পরিকল্পনা থেকে দূরে থাকুন। আজকের দিনে কাজের থেকে বিশ্রাম বা বিরতির সম্ভাবনা কম। ঋণ কমবে, অর্থের ব্যাপারে কিছুটা স্বস্তি ফিরে পেতে পারেন। প্রেমের ক্ষেত্রে সমস্যা বাড়বে। আজকের দিনটিতে আপনার জন্য শুভ রং লাল, শুভ সংখ্যা ৫।

সিংহ – Leo (২৩ জুলাই২৩ আগস্ট)

শুভ রং : হলুদ, সোনালি। শুভ সংখ্যা : , ১২, ৩৭, ৩৯, ৪১, ৪৬। শুভ দিন : রবিবার ও মঙ্গলবার। মানানসই রাশি : মেষ এবং ধনু। শুভ পাথর : চুন্নি ও প্রবাল।

সিংহ রাশির জাতক-জাতিকার দিনটি মিশ্র সম্ভাবনাময়। শরীর স্বাস্থ্য ভালো যাবে না। এলার্জির কোনো পীড়ায় কষ্ট পেতে পারেন। আজ বেসরকারি চাকরিজীবীরা সহকর্মীদের রহস্যজনক আচরণ থেকে সতর্ক থাকুন। ব্যবসায়ীরা অধিনস্ত কর্মচারীর দ্বারা ক্ষতির সম্মূখীন হতে পারেন। কাজের লোকের দ্বারা আর্থিক ভাবে ক্ষতিগ্রস্ত হবার যোগ। কাজ নিখুঁতভাবে করতে গিয়ে গতি মন্থরতার অভিযোগ শুনতে হবে। বাইরের ব্যক্তিদের আজকের দিনে কোনো পারিবারিক সিদ্ধান্তে প্রবেশ করতে দেবেন না। কোনো গুরুজনের পরামর্শ আপনার জীবনে শান্তি এনে দিতে পারে। আজকের দিনটিতে আপনার জন্য শুভ রং গোলাপি, শুভ সংখ্যা ১৯।

কন্যা – Virgo (২৪ আগস্ট২৩ সেপ্টেম্বর)

শুভ রং : ফিরোজা, চকলেট। শুভ সংখ্যা :, , ১৭, ২২, ৩৫, ৪৮। শুভ দিন : বুধবার এবং শুক্রবার। মানানসই রাশি : বৃশ্চিক, মকর, মীন এবং কর্কট। শুভ পাথর : পান্না।

কন্যা রাশির জাতক-জাতিকার দিনটি প্রেম ও রোমান্সে অপ্রত্যাশিত বাধা বিপত্তির। হঠাৎ করে পুরোনো প্রেমে কোনো ঝামেলা দেখা দেবে। বিদ্যার্থীদের পড়াশোনার ধারাবাহিকতা নষ্ট হবার আশঙ্কা। সংসারে কোনো অনৈতিক বিষয় নিয়ে ঝামেলা দেখা দেবে। সৃজনশীল পেশার সাথে জড়িতদের দিনটি ঝামেলাপূর্ণ। পরকীয়া থেকে সাবধান হতে হবে। কর্মক্ষেত্রে কোনো ঘটনা আপনাকে অনুপ্রাণিত করবে। ব্যবসায় বিনিয়োগের ক্ষেত্রে সচেতন হোন। আচরণে নমনীয় ভাব প্রকাশ পেলে আরও সহজে সফলতা আসবে। হাঁটুতে সমস্যা দেখা দিতে পারে। আজকের দিনটিতে আপনার জন্য শুভ রং নীল, শুভ সংখ্যা ২৩।

তুলা – Libra (২৪ সেপ্টেম্বর২৩ অক্টোবর)

শুভ রং : ফিরোজা, আকাশি ও সাদা। শুভ সংখ্যা :, , ১৮, ২১, ৩৬, ৪২। শুভ দিন : শুক্রবার ও রবিবার। মানানসই রাশি : মিথুন, কুম্ভ এবং সিংহ। শুভ পাথর : হীরাপান্না।

আজ তুলা রাশির জাতক-জাতিকাদের দিনটি ভালো যাবে। পারিবারিক কোনো প্রত্যাশা পূরণ হতে পারে। আত্মীয়দের সাথে কোনো আভ্যন্তরীণ বিষয় চলতে থাকা বিরোধের অবসান হবার যোগ নেই। মায়ের শরীর স্বাস্থ্য ভালো যাবে না। মাতৃকূলের কোনো আত্মীয়র যন্ত্রনায় অতিষ্ট হতে পারেন। যানবাহন ক্রয়ে ঠকবার আশঙ্কা প্রবল। কাজ করার ইচ্ছা থাকলেও কর্মক্ষেত্রে কাজ করতে গিয়ে মানসিক চাঞ্চল্যের কারণে বাধাপ্রাপ্ত হবেন। কনিষ্ঠ ভাই অথবা বোনের পারিবারিক সমস্যার কথাবার্তার মাধ্যমে সমাধান বেরিয়ে আসতে পারে। শুভ সময়ের জন্য একটু অপেক্ষা প্রয়োজন। প্রেমযোগ নেই। আজকের দিনটিতে আপনার জন্য শুভ রং লাল, শুভ সংখ্যা ৯।

বৃশ্চিক – Scorpio (২৪ অক্টোবর২২ নভেম্বর)

শুভ রং : নীল, ঘিয়ে, চকলেট। শুভ সংখ্যা :, , , , ২২, ৩৪। শুভ দিন : শুক্রবার ও রবিবার। মানানসই রাশি : কর্কট এবং মীন। শুভ পাথর : প্রবাল ও চুন্নি।

আজ বৃশ্চিক রাশির জাতক-জাতিকার দিনটি মিশ্র সম্ভাবনাময়। সাংবাদিক ও সাহিত্যিকদের কাজের ঝামেলা বৃদ্ধি পাবে। প্রকাশকরা কোনো আইনি জটিলতায় পড়তে পারেন। ছোট ভাই-বোনের সাথে বিরোধ হবার আশঙ্কা। আপনার সম্মান ও মর্যাদার অপব্যবহার হতে পারে। বিকাশ ও মানিএক্সচেঞ্জ ব্যবসায়ীদের লাভের আশা রয়েছে। সকল প্রকার যোগাযোগে লাভবান হবেন। রাশিচক্রে গ্রহের বক্র দৃষ্টি থাকায় তার প্রভাব কর্মক্ষেত্র ও পরিবারে পড়বে। তবে কোনো বন্ধু বা প্রতিষ্ঠানের কাছ থেকে বেশি পরিমাণে ঋণ নিলে পরে সমস্যায় পড়তে হবে। ব্যবসার জগতে আপনার যোগাযোগ বাড়তে থাকবে। বকেয়া অর্থ আদায় কম হতে পারে। আজকের দিনটিতে আপনার জন্য শুভ রং গোলাপি, শুভ সংখ্যা ৮।

ধনু – Sagittarius (২৩ নভেম্বর২১ ডিসেম্বর)

শুভ রং : আকাশি ও বেগুনি। শুভ সংখ্যা :, , ১৭, ৩৮, ৪০, ৪৮। শুভ দিন : বৃহস্পতিবার। মানানসই রাশি : মেষ, সিংহ, তুলা এবং কুম্ভ। শুভ পাথর : পোখরাজ।

ধনু রাশির জাতক-জাতিকার দিনটি ভালো যাবে। খুচরা ও পাইকারী ব্যবসা বাণিজ্যে ভালো আয়ের যোগ দেখা যায়। বকেয়া টাকা আদায়ের ক্ষেত্রে বারবার বাধা বিপত্তি দেখা দেবে। খাদ্য ও পানীয়ের ব্যবসায় ঝামেলা হবার আশঙ্কা। বাড়ীতে শ্যালক-শ্যালিকার সাথে বিবাদ হতে পারে। বস্ত্র ব্যবসায় কিছু লাভের আশা করতে পারেন। ব্যবসা নিয়ে সরাসরি সমস্যা থাকবে না। তবে ব্যবসা ক্ষেত্রে গ্রাহকের আশাতীত ব্যবহার আপনাকে মানিয়ে নিয়ে চলতে হবে। পারিবারিক অসুস্থতায় বেশ কিছু অর্থ বেরিয়ে যেতে পারে। কর্মযোগ শুভ। আজকের দিনটিতে আপনার জন্য শুভ রং সাদা, শুভ সংখ্যা ৭।

মকর – Capricon (২২ ডিসেম্বর২০ জানুয়ারি)

শুভ রং : নীল, চকোলেট, ক্রিম, সবুজ। শুভ সংখ্যা :, , ১৬, ৩২, ৩৭, ৪৯। শুভ দিন : শনি ও বুধবার। মানানসই রাশি : বৃষ, কন্যা, বৃশ্চিক এবং মীন। শুভ পাথর : ক্যাটস আই।

মকর রাশির জাতক-জাতিকাদের দিনটি মিশ্র সম্ভাবনাময়। আজ আপনার প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পেলেও মানসিক অস্থিরতা রাগ ও জেদ আপনার ক্ষতি করতে পারে। কারো দ্বারা ভুল বুঝাবুঝির আশঙ্কা প্রবল। ব্যবসায় নতুন বিনিয়োগের ক্ষেত্রে সতর্ক হতে হবে। পরীক্ষার্থীদের পড়াশোনায় আরো বেশী মনযোগী হবার প্রয়োজন। বাবা-মায়ের চিকিৎসার সিদ্ধান্ত নিয়ে আপনাকে নানা রকম প্রশ্নের মুখে পড়তে হতে পারে। সন্তানের অগ্রগতি ভালোই হবে। অপ্রিয় প্রশ্নের উত্তর দিতে গিয়ে উত্তেজনা যেন না বাড়ে সেদিকে নজর দেবেন। আর্থিক বাধা নেই। আজকের দিনটিতে আপনার জন্য শুভ রং বাদামি, শুভ সংখ্যা ৬।

কুম্ভ – Aquarius (২১ জানুয়ারি১৮ ফেব্রুয়ারি)

শুভ রং : নীল, গাঢ় সবুজ ও বেগুনি। শুভ সংখ্যা :, , , ১৫, ২২, ৪৭। শুভ দিন : শুক্রবার। মানানসই রাশি : মিথুন এবং তুলা। শুভ পাথর : নীলা।

কুম্ভ রাশির জাতক-জাতিকার দিনটি ঝামেলাপূর্ণ। বৈদেশিক প্রতিষ্ঠানে কর্মরতদের ঝামেলা বৃদ্ধি পাবে। রিক্রুটিং এজেন্সী বা ট্রাভেল এজেন্টদের কর্মক্ষেত্রে কোনো আইনগত জটিলতা দেখা দেবে। আমদানি-রপ্তানি বাণিজ্যে কোনো ক্ষতির আশঙ্কা রয়েছে। ট্রান্সপোর্ট ব্যবসায়ীরা কোনো ঝামেলায় পড়তে পারেন। আর্থিক যে কোনো পদক্ষেপ নেওয়ার আগে পেশাদার ব্যক্তির পরামর্শ নিন। সম্পত্তি নিয়ে কিছু সমস্যা দেখা দিতে পারে। দূরদর্শিতা আছে এমন লোকের পরামর্শ নিন। নতুন ব্যবসার ফলে জমা অর্থ নষ্ট হতে পারে। আজকের দিনটিতে আপনার জন্য শুভ রং সবুজ, শুভ সংখ্যা ১২।

মীন – Pisces (১৯ ফেব্রুয়ারি২০ মার্চ)

শুভ রং : বেগুনি। শুভ সংখ্যা :, , ২৩, ৩৭, ৪০, ৪৫। শুভ দিন : বৃহস্পতিবার ও শুক্রবার। মানানসই রাশি : বৃষ, কন্যা, বৃশ্চিক এবং মীন। শুভ পাথর : রক্তমুখী নীলা।

মীন রাশির জাতক-জাতিকার দিনটি ভালো যাবে। বকেয়া বিল আদায়ের যোগ প্রবল। বন্ধুর সাথে কোনো সামান্য বিষয় নিয়ে বিরোধ দেখা দেবে। আজ ব্যবসায়িক কাজে অগ্রগতি আশা করা যায়। বৈদেশিক বাণিজ্যে ভালো আয়ের সুযোগ পাবেন। বড় বোন বা ভাই এর কাছ থেকে সাহায্য লাভের যোগ। পারিবারিক সমস্যা থেকে মুক্ত হতে নিজের আগের অভিজ্ঞতাকে কাজে লাগান। সন্তানের পড়াশুনা নিয়ে খুশি থাকবেন। নতুন গৃহ লাভের সম্ভাবনা কম। প্রেমযোগ আছে। আজকের দিনটিতে আপনার জন্য শুভ রং সবুজ, শুভ সংখ্যা ৯।

বিশেষ দ্রষ্টব্য : জ্যোতিষশাস্ত্রে গ্রহনক্ষত্রের অবস্থান আর সংখ্যাতত্বের পর্যালোচনায় রাশিচক্র অনুযায়ী আগাম ধারণা দেয়ার চেষ্টা করা হয়ে থাকে। তবে এটা মনে রাখতে হবে রাশি কখনো ভাগ্যের নিয়ন্ত্রক হতে পারে না। মানুষের কর্মই নিয়ন্ত্রণ করে তার ভাগ্যকে। জ্যোতিষশাস্ত্র কেবল কিছু সূত্র ধরে সম্ভাবনার পথ বাতলে দেয়।

x

Check Also

জীবন বিমা খাতে বকেয়া দাবির পাহাড়, আস্থার সংকটে পুরো সেক্টর

অর্থনৈতিক প্রতিবেদক বিমাকে বলা হয় বিপদের বন্ধু—দুর্যোগ, অনিশ্চয়তা কিংবা জীবনের কঠিন সময়ে আর্থিক সুরক্ষার এক ...